দুর্নীতির মামলায় অভিযুক্ত কার্তি চিদম্বরমকে বিদেশযাত্রার অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমকে বিদেশ যাত্রার অনুমতি দিল দিল্লির একটি আদালত। ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর ফ্রান্স এবং যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এয়ারসেল ম্যাক্সিস ও আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায়  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম অভিযুক্ত ছিলেন। বিচারক এম কে নাগপাল এই সংক্রান্ত চারটি মামলায় চিদম্বরমকে স্বস্তি দিয়েছেন।

চিদম্বরম আবেদন জানিয়েছিলেন, ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর ফ্রান্সের সেন্ট ট্রোপেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে যোগ দেওয়ার জন্য তাঁর আমন্ত্রণ রয়েছে। তার কোম্পানি টোটাস টেনিস লিমিটেড যা এটিপি টুর্নামেন্টের সহ সংগঠক। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যেতে চান। এছাড়াও লন্ডনে কিছু ব্যবসায়িক কাজকর্মের জন্য যেতে হবে।

সিবিআই এবং ইডি এই দুর্নীতি মামলাগুলির তদন্তে রয়েছে। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির আইনজীবীর তরফে এই আবেদনের বিরোধিতা করা হয়। বিরোধিতায় দাবি করা হয়, ফ্রান্সে টুর্নামেন্ট চলাকালীন অভিযুক্তের উপস্থিতি ও থাকার সময়কাল বা মেয়েকে লন্ডনে দেখতে যাওয়ার প্রয়োজনীয়তার ন্যায্যতা নেই। আর্থিক দুর্নীতি মামলায় সহযোগিতা করছেন না বলে দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। পাশাপাশি এও জানানো হয় যে, চিদম্বরম একটি কোম্পানির  কিছু শেয়ার নিষ্পত্তি করেছেন যা তাঁর দ্বারা নিয়ন্ত্রণাধীন বলে এমনকিছু প্রমাণ মিলেছে।

আদালত অভিযুক্তকে ১ কোটি টাকা এফডিআর বা ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে নিরাপত্তা আমানত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তাঁর ভ্রমণের সময়সূচী, দেশ ছাড়ার আগে সমস্ত তথ্য, তিনি যেখানে থাকবেন সেখানকার বিশদ বিবরণ ও বিদেশে তাঁর যোগাযোগ নম্বর সম্পর্কে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছেন।

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য