‘খাকি’ ওয়েব সিরিজের বাস্তব নায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিহার পুলিশের আর্থিক অপরাধ শাখা।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: তাঁর বাস্তব জীবন অবলম্বনেই তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘খাকি’। ওটিটি প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ প্রচারিত ওই ওয়েব সিরিজ ইতিমধ্যেই বিপুল সাড়া ফেলে দিয়েছে। একজন আদর্শবাদী এবং অপরাধীদের ‘দমন কর্তা’ পুলিশ আধিকারিক হিসেবে দর্শকদের কুর্নিশও আদায় করেছিলেন পর্দার আইপিএস অমিত লোধা। কিন্তু বাস্তবের অমিত লোধার বিরুদ্ধেই এবার উঠেছে মারাত্মক অভিযোগ। নিজের পদের অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিহার পুলিশের আর্থিক অপরাধ শাখা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘নেটফ্লিক্সে’ প্রচারিত ওয়েব সিরিজ ‘খাকি’ নিয়েই কার্যত আর্থিক অনিয়মে জড়িয়েছেন বাস্তবের অমিত লোধা। তাঁর লেখা ‘বিহার ডায়েরিজ: দ্য ট্রু স্টোরি অফ হাউ বিহার’স মোস্ট ডেঞ্জারাস ক্রিমিনাল ওয়াজ কট’ অবলম্বনেই ‘খাকি’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতা নীরজ পাণ্ডে। ওই ওয়েব সিরিজ নির্মাণের জন্য প্রথমে নির্মাতা সংস্থা ‘ফ্রাইডে স্টোরি টেলার’ এর সঙ্গে এক টাকার চুক্তি করেছিলেন তিনি। কিন্তু পরে নির্মাতা সংস্থার কাছ থেকে জোর করে ৪৯ লক্ষ টাকা আদায় করেন দাপুটে পুলিশ আধিকারিক। এমনকী নিজেকে স্বচ্ছ হিসেবে দেখাতে গিয়ে ওই বিপুল টাকা নিজের স্ত্রীর অ্যাকাউন্টে নিয়েছিলেন অমিত।

বিহার পুলিশের আর্থিক অপরাধ শাখার পক্ষ থেকে ‘খাকি’ ওয়েব সিরিজের বাস্তব নায়কের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, ‘অমিত লোধাকে লেখার কোনও অনুমতি দেওয়া হয়নি। এমনকী বাণিজ্যিক কারণে নাম ব্যবহারের অনুমতিও নেননি তিনি। ফলে নিজের পরিচয় ব্যবহার করে মোটা টাকা আদায় করে সার্ভিস রুলের নিয়ম ভঙ্গ করেছেন তিনি।’

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে