দৈনিক সংক্রমণ আরও কমল, স্বস্তিতে দেশবাসী

সংক্রমণ হ্রাস পেয়েছে ৮ শতাংশ। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দৈনিক সংক্রমণ অনেকটাই হ্রাস পেল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের সোমবারের বুলেটিন বলছে, গত চব্বিশ ঘণ্টায় (রবিবার, ২৬ অগস্ট সকাল ৮টা থেকে সোমবার ২৭ অগস্ট সকাল ৮টা পর্যন্ত)  দেশে করোনায় সংক্রমিত হয়েছে ২৬, ০৪১ জন। রবিবারের তুলনায় সংক্রমণ হ্রাস পেয়েছে ৮ শতাংশ। বর্তমানে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা  ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৭।

গত চব্বিশ ঘণ্টায় (রবিবার, ২৬ অগস্ট সকাল ৮টা থেকে সোমবার ২৭ অগস্ট সকাল ৮টা পর্যন্ত)সুস্থ হয়েছেন ২৯, ৬২১ জন। করোনাকে জয় করে সুস্থ হওয়ার সংখ্য়া বেড়ে দাড়াল তিন কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৯৭২। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা দু’ লাখ ৯৯ হাজার ৬২০।

দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি মৃতের সংখ্যাও রবিবারের তুলনায় অনেকটাই কমেছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায়  (রবিবার, ২৬ অগস্ট সকাল ৮টা থেকে সোমবার ২৭ অগস্ট সকাল ৮টা পর্যন্ত)  করোনায় প্রাণ হারিয়েছেন ২৭৬ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৭৮৭।

দৈনিক সংক্রমণ হ্রাস পাওয়ার পাশাপাশি অ্যাক্টিভ কেসের সংখ্যাও হ্রাস পেয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, দেশে ৮৬, ০১,৫৯, ০১১ জন করোনার টিকা পেয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় টিকাকরণ সম্পন্ন হয়েছে ৩৮, ১৮, ৩৬২ জন।

এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৬২০ জন। এ বছর ২২ মার্চ তিন লক্ষের কম ছিল সক্রিয় রোগী। তার পর করোনার দ্বিতীয় ঢেউয়ে তা বাড়তে শুরু করে। মে মাসের মাঝামাঝি সময়ে তা ৩৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। এর পর সংক্রমণে লাগাম পড়তে কমতে শুরু করে সক্রিয় রোগী। ছ’মাসেরও বেশি সময় পর ফের তা তিন লক্ষের কম হল।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়