আরও ভয়াবহ ‘বিপর্যয়’, বৃহস্পতিবার আছড়ে পড়তে পারে গুজরাত উপকূলে

আগামী ৬ ঘন্টার মধ্যে ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘বিপর্যয়’ (Biparjoy)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৬ ঘন্টার মধ্যে ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘বিপর্যয়’ (Biparjoy)। রবিবার ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করা সাইক্লোনটি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে উত্তর দিকে সরে গেছে। সেটি আগামী ৬ ঘন্টার মধ্যে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

আইএমডি এর পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ উত্তর দিকে সরে যাচ্ছে এবং ১৫ জুন অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসাবে পাকিস্তান এবং সংলগ্ন সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলের কাছাকাছি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সাইক্লোনটি মুম্বই থেকে প্রায় ৬০০ কিমি দূরে, পোরবন্দর থেকে ৫৩০ কিমি দূরে এবং করাচি থেকে ৮৩০ কিমি দূরে অবস্থান করছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় পাকিস্তানে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে স্থানীয় প্রশাসনকে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ করেছে বাংলাদেশ। মূলত বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে এই অঞ্চলের ১৩টি দেশ। প্যানেল অন ট্রপিকাল সাইক্লোনের কাছে একের পর এক ঘূর্ণিঝড়ের নামের প্রস্তাবিত তালিকা জমা পড়ে। সেখান থেকেই বেছে নেওয়া হয় পরবর্তী ঝড়ের নাম।

আজকের রাশিফল: সঙ্গীর থেকে চমকপ্রদ উপহার পাবেন, কাজের চাপ কমাতে দূরে ঘুরে আসুন

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো