‘ডিএ কর্মীদের অধিকার নয়’, মমতার সুরে সুর মেলাল কেরলের সিপিএম সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি,তিরুবনন্তপুরম : ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মেলাব কেরলের বাম সরকার। বাংলাতে সরকারি কর্মীদের ডিএ না দেওয়া নিয়ে সোচ্চার হয়েছেন তাঁরাও। অন্যদিকে, কেরলে উল্টো সুর গাইল তাঁরা। 

ডিএ দেওয়া হবে কিনা তা পুরোপুরি সরকারের নীতিগত সিদ্ধান্ত। রাজ্যের আর্থিক অবস্থার ওপর নির্ভর করবে ডিএ দেওয়ার বিষয়টি। সম্প্রতি একটি মামলায় কেরল হাইকোর্টে এই কথাই জানিয়েছে কেরলের সিপিএম নেতৃত্বাধীন বাম সরকার। এরপরেই উঠেছে দ্বিচারিতার অভিযোগ। কেরলের সরকারি বিশ্ববিদ্যালয়ে কিছু অশিক্ষক কর্মী ২০২১ সালের ১ জানুয়ারি থেকে বকেয়া ডিএ-র দাবিতে মামলা করেছেন। সেই মামলার শুনানিতে আদালতে সরকার জানিয়েছে বর্তমানে রাজ্যে আর্থিক সংকট চলছে। এই পরিস্থিতিতে বিপুল অঙ্কের বকেয়া ডিএ মেটানো সরকারের পক্ষে সম্ভব নয়। মূল্যবৃদ্ধির সঙ্গে ডিএ যুক্ত থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে বাধ্যতামূলক নয়। ডিএ দেওয়ার বিষয়ে বিচার বিভাগের হস্তক্ষেপ আরো সীমিত হওয়া উচিত বলে জানানো হয়েছে।
এইভাবে ডিএ দেওয়ার দায় এড়ানো প্রসঙ্গে কেরলের বাম সরকারের সমালোচনায় স্বরূপ হয়েছে সরকারি কর্মী সংগঠনগুলো। ক্রমাগতমূল্য বৃদ্ধি হয়ে চলেছে। এই পরিস্থিতিতে ডিএ কর্মচারীদের দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই ডিএ বকেয়া রাখা উচিত নয়। বাংলাতে ডিএ দেওয়া নিয়ে বাংলার শাসকের বিরুদ্ধে সরব হয়েছে বাম সংগঠনগুলো। বাংলা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তারা। কিন্তু কেরলের বাম সরকার ডিএ প্রসঙ্গে শুধু দায় ঝেড়েছে। এখানেই দ্বিচারিতা স্পষ্ট। একটি রাজ্যএ রাজ্যে ডিএ-র দাবিতে প্রতিবাদ জানাচ্ছে। অন্যরাজ্যে সেই দাবি মানছে না।

 

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!

খুদে হাতে মাকে আদর, ছেলের ছোট্ট পায়ে স্নেহের চুম্বন ক্যাটরিনার, জন্মদিন কেমন কাটালেন নায়িকা?

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি

বিয়ের জন্যে চাপ দেওয়ায় বিষের ইঞ্জেকশন দিয়ে নার্স-প্রেমিকাকে খুন, গ্রেফতার প্রেমিক

দুপুরের খাবার মুখে রুচছে না? বিকেলের টিফিনের পাতে রাখুন গরম গরম ফাফড়া!

ভিসা শেষ হলেও শহরে থাকছেন বিদেশিরা! গ্রেফতার করবে কলকাতা পুলিশ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

চড়া দামে সোশ্যাল মিডিয়া পোস্ট বিক্রি করবেন ট্রাম্প, কত আয় হবে জানেন?

রোজ গাজর খেলেই মিলতে পারে উপকার! চোখ থেকে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখবে এই সবজি

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, শুভমনদের বার্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের