ভিসা শেষ হলেও শহরে থাকছেন বিদেশিরা! গ্রেফতার করবে কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: দুদিন ছাড়াই শহরে ধরা পড়ছে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বিদেশি নাগরিক। কখনও আফগানিস্তানের আবার কখনও পাকিস্তানের বাসিন্দারা শহরে এসে দিব্যি থেকে যাচ্ছেন। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের দেশে ফেরার কোনও ইচ্ছা যেন তাদের থাকছে না। এই সমস্ত বিদেশি নাগরিকদের নিয়ে চিন্তা বাড়ছে কলকাতা পুলিশের। তাই বিশেষ উদ্যোগ নিল লালবাজার। যে সমস্ত বিদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও শহরে রয়েছেন, তাদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য বিশেষ বিভাগ খুলল কলকাতা পুলিশ। সেই বিভাগটির নাম দেওয়া হয়েছে স্পেশাল টাস্কফোর্স ডিপোর্টেশন বা এসটিএফ ডি বিভাগ।

আরও পডুন: বিয়ের জন্যে চাপ দেওয়ায় হাসপাতালের ওটিতে নার্স-প্রেমিকাকে খুন, গ্রেফতার প্রেমিক

শহরে বেশ কিছুদিন ধরেই ধরা পড়ছে আফগান-পাকিস্তান-বাংলাদেশের নাগরিকরা। ধৃত বিদেশিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও শহরে থাকছে তারা। নতুন করে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন না করে হোটেলের ম্যানেজার বা ভাড়া বাড়ির মালিকদের ম্যানেজ করে থেকে যাচ্ছেন বিদেশি নাগরকিরা। যা শহরের ক্ষেত্রে বিপজ্জনক বলেই মনে করছে পুলিশ। সেই কথা মাথাতে রেখেই এই বিশেষ বিভাগ খুলল লালবাজার। ডিসি পদমর্যাদার অফিসারের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে স্পেশ্যাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন বিভাগ। কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের রেসিডেনসিয়াল পারমিট সেকশন, ইনভেস্টিগেশন সেল, ফরেনার্স এনকোয়ারি সেকশন, বেআইনি মাইগ্রেন্টস সেকশনের আধিকারিকদের নিয়ে এই স্পেশাল টাস্ক ফোর্স কাজ করবে৷ সেইভাবে তৈরি করা হয়েছে বিভাগটি। শহরে অবৈধভাবে কোন বিদেশি নাগরিকরা রয়েছে, কোথা থেকে ভুয়ো নথি তৈরি করছে তারা সেই সব খতিয়ে দেখবে এই বিশেষ বিভাগ। তাঁদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণ করবে এই বিভাগে থাকা তদন্তকারীরা।

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর