‘এক পদ এক পেনশন’ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে তুলোধনা সুপ্রিম কোর্টের

প্রতিরক্ষা মন্ত্রক আইন যেন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও সতর্ক করে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদল্লি: সেনাবাহিনীতে এক পদ এক পেনশন নীতি চালুর পরে বকেয়া এরিয়ারের অর্থ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রককে তুলোধনা করল সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সোমবার ‘এক পদ, এক পেনশন’ প্রকল্পের বকেয়া এরিয়ার নিয়ে ২০ জানুয়ারি জারি করা নির্দেশিকা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক আইন যেন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও সতর্ক করে দিয়েছে।

সেনাবাহিনীতে ‘এক পদ এক পেনশন’ নীতি কার্যকর করে অবিলম্বে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য গত ৯ জানুয়ারি মাসে প্রতিরক্ষা মন্ত্রককে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। ১৫ মার্চের মধ্যে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশের পরেই ২০ জানুয়ারি মন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়, চার কিস্তিতে বকেয়া এরিয়ার দেওয়া হবে পেনশনভোগী সেনা কর্মীদের। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন প্রাক্তন সেনা কর্মী-আধিকারিকরা।

এদিন মামলার শুনানিতে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষে হাজির অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটারামানি বিচারপতিদের বলেন, ‘ইতিমধ্যেই ‘এক পদ, এক পেনশন’ নীতি কার্যকর করে বকেয়া এরিয়ারের এক কিস্তি দেওয়া হয়েছে। বাকি এরিয়ার দিতে সময় দেওয়া হোক।’ এমন কথা শুনেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রক নিজের হাতে আইন তুলে নিতে পারে না। শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল, তা কার্যকর হয়নি। আগে বকেয়া এরিয়ার নিয়ে ২০ জানুয়ারির নির্দেশিকা প্রত্যাহার করুন। তার পরে ভেবে দেখব, বাড়তি সময় দেব কিনা।’

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?

টালিগঞ্জের বেআইনি নির্মাণে বুলডোজার অভিযানের উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের