সাজা ঘোষণার পর রাহুলের পাশে কেজরিওয়াল, সরব রমেশ-প্রিয়ঙ্কাও

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ টুটারে লিখেছেন, ‘এটা নতুন ভারত। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললে ইডি-সিবিআই, পুলিশ, এফআইআর সবার ওপর চাপিয়ে দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গুজরাতের সুরাটের আদালত বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ২ বছরের জেলের সাজা শুনিয়েছে। বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পূর্ণেশ মোদির (Purnesh Modi) দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালতের নির্দেশের পর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল গান্ধির পাশে থাকার বার্তা দিলেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার টুইটে তিনি লিখেছেন ‘অ-বিজেপি নেতা ও দলগুলোকে মামলা দিয়ে শেষ করার ষড়যন্ত্র চলছে।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার নিজের টুইটার হ্যাণ্ডেলে লিখেছেন ‘অ-বিজেপি নেতা ও দলগুলোকে মামলা দিয়ে শেষ করার ষড়যন্ত্র চলছে। কংগ্রেসের সঙ্গে আমাদের মতভেদ আছে, কিন্তু রাহুল গান্ধীকে এভাবে মানহানির মামলায় জড়ানো ঠিক নয়। প্রশ্ন করা জনগণ ও বিরোধী দলের কাজ। আমরা আদালতকে সম্মান করি কিন্তু সিদ্ধান্তের সঙ্গে একমত নই।’

বিজেপির সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশও। টুটারে তিনি লিখেছেন, ‘এটা নতুন ভারত। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললে ইডি-সিবিআই, পুলিশ, এফআইআর সবার ওপর চাপিয়ে দেওয়া হবে। রাহুল গান্ধিজিকেও সত্য কথা বলার জন্য, স্বৈরশাসকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। দেশের আইন রাহুল গান্ধিকে আপিল করার সুযোগ দিয়েছে, তিনি এই অধিকার প্রয়োগ করবেন। আমরা ভয় পাই না।’

প্রিয়ঙ্কা গান্ধি বঢরা প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে লিখেছেন, ‘রাহুল গান্ধিজির কন্ঠ চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার ভাইয়েরা কখনো ভয় পায়নি, আর পাবেও না। সত্য কথা বলে বেঁচে আছি, সত্য কথা বলেই যাবো। দেশের মানুষের আওয়াজ তুলতেই থাকবেন। সত্যের শক্তি এবং কোটি দেশবাসীর ভালোবাসা তার সঙ্গে আছে।’

উল্লেখ্য ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ২০১৯ সালে দায়ের হওয়া মানহানি মামলায় আদালতে দোষী সাব্যস্ত হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। বৃহস্পতিবার আদালত রাহুলের সাজা ঘোষণার পর তাঁর তরফে জামিনের আবেদন জানানো হয়। এরপর বিচারক ৩০ দিনের জন্য জামিন দেন কংগ্রেস সাংসদকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবার আপিল করতে পারবেন রাহুল গান্ধি। গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি (BJP) বিধায়ক পূর্ণেশ মোদি (Purnesh Modi) কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ, ‘কীভাবে সব চোরের পদবি মোদি হয়?’ নীরব মোদি, ললিত মোদির সঙ্গে একসারিতে নরেন্দ্র মোদিকে রেখে এই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক র‍্যালিতে অংশ নিয়ে রাহুল গান্ধি এই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব