বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করল দিল্লির আদালত

সিবিআইয়ের আর্জিতে সাড়া। গরু পাচার মামলায় মূল অভিযুক্ত বিনয় মিশ্রকে পলাতক ঘোষণা করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি : সিবিআইয়ের আর্জিতে সাড়া। গরু পাচার মামলায় মূল অভিযুক্ত বিনয় মিশ্রকে (Vinay Mishra) পলাতক ঘোষণা করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই মামলায় বারবার তলব করে, নোটিশ পাঠিয়ে, এমনকী বাড়িতে লোক পাঠিয়েও খোঁজ মেলেনি বিনয় মিশ্রের। বিশেষ সিবিআই আদালতে এই কথা জানিয়েছিলেন সিবিআই-এর আইনজীবীরা। এরপরই তাঁকে সরকারিভাবে পলাতক ঘোষণা করল আদালত। এই ঘোষণার পর এবার বিনয় মিশ্রকে যে কোনও জায়গা থেকে গ্রেফতার করতে পারে পুলিশ। আদালতের রায়ের পর বিনয় মিশ্রের খোঁজে ভিনরাজ্য ও ভিনদেশের সঙ্গে যোগাযোগ করা হবে সিবিআইয়ের তরফে, এমনটাই খবর। 

গরু ও কয়লা পাচার মামলায় গোড়া থেকে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআইয়ের নজরে ছিলেন বিনয় মিশ্র। তদন্তে জানা যায়, কয়লা ও গরু পাচারের লভ্যাংশের মোটা টাকা প্রভাবশালীদের বিদেশি অ্যাকাউন্টে পাচার হয়েছে বিনয় মিশ্রর মাধ্যমেই। প্রভাবশালীদের ব্যাংকক ও লন্ডনের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। তদন্তের স্বার্থে একাধিকবার বিনয় মিশ্রকে তলব করা হলেও তার নাগাল পাওয়া যায়নি। পরবর্তীতে সিবিআইয়ের আর্জি মেনে বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করেছিল আসানসোলের বিশেষ আদালত। ইন্টারপোলকেও নোটিস পাঠানো হয়। তাতেও বিনয় মিশ্রের নাগাল পাওয়া যায়নি।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সিবিআই জানিয়েছিল,  বারবার তলব করে, নোটিশ পাঠিয়ে, এমনকী বাড়িতে লোক পাঠিয়েও খোঁজ মেলেনি বিনয় মিশ্রের। তাঁকে পলাতক ঘোষণার আ্রর্জি জানানো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই এদিন দিল্লির আদালত পলাতক ঘোষণা করল বিনয় মিশ্রকে। 

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের