চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিশু কন্যাকে ধর্ষণের দায়ে নরপিশাচকে ১২ বছরের কারাদণ্ড দিল দিল্লি আদালত

নিজস্ব প্রতিনিধিঃ শিশুকে  যৌন হেনস্থা করার অপরাধে দোষীকে বড় শাস্তি দিল দিল্লি আদালত। বুধবার ২০২০ সালে ছয় বছরের এক শিশুকন্যাকে অপহরণ এবং যৌন নির্যাতনের দায়ে অভিযুক্তকে ১২ বছরের কারাদণ্ড দিল আদালত। শুধু তাই নয় শিশু কন্যাকে ধর্ষণ করার অপরাধে নির্যাতিতাকে  সাড়ে সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্তকে। এমনটাই নির্দেশ দিয়েছে দিল্লি আদালত।

ধর্ষণকাণ্ডের জন্য  অতিরিক্ত দায়রা বিচারক প্রীতি পারেওয়া অভিযুক্তকে অপহরণের দণ্ডবিধি এবং পকসো আইনে  দোষী সাব্যস্ত করেছেন। পাশাপাশি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ভিনেট দাহিয়া স্পষ্টভাবে  জানিয়ে দিয়েছেন, ‘অভিযুক্ত একটি জঘন্য অপরাধ করেছে। সেইজন্য তাঁকে  কঠোর শাস্তি পেতে হবে। ‘

আদালতের তরফে জানান হয়েছে, ‘ এই ঘটনার পরিস্থিতি বিবেচনা করে দোষীকে পকসো আইনের অধীনে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অপহরণের অপরাধে তাকে আরও  ছয় বছর জেলে থাকতে হবে অপরাধীকে।‘ একথায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তকে কড়া শাস্তি দিল দিল্লি আদালত।

উল্লেখ্য, বর্তমানে দেশজুড়ে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। আর তাতে প্রশ্নের মুখে পড়ছে মহিলা সুরক্ষার বিষয়। এই আবহে শিশু ধর্ষণের ঘটনায় দিল্লি হাইকোর্টের এই রায়দানকে সাধুবাদ জানিয়েছে ওয়াকিবহাল মহল।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

কেজরিওয়াল মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালো দিল্লি হাইকোর্টের বিচারপতি

৯০ বছর বয়সে প্রয়াত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বম্বে হাইকোর্টের নির্দেশে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস ৪ অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ