১৯ জুন কেজরির জামিনের শুনানি দিল্লি আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিহারে জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১৯ জুন কেজরির জামিনের শুনানি হতে চলেছে দিল্লি আদালতে ।  তবে এই শুনানির জন্য যাতে আরও সময়  দেওয়া হয়, সেই আবেদন আদালতের করেছিল আবগারি দফতর। কিন্তু এদিন দায়রা  বিচারক মুকেশ কুমার  আবগারি দফতরের আবেদনের ওপর মুলতুবি ঘোষণা করেছেন।

জামিনের শুনানির দিন যাতে স্ত্রী সুনীতা কেজরিওয়াল ভিডিও কনফারেন্সে থাকতে পারে সেই নিয়ে আদালতে আর্জি জানিয়েছেন কেজরিওয়াল। এই নিয়ে  বিচারপতি জানিয়েছেন , শনিবারের মধ্যে জেল কর্তৃপক্ষকে এই বিষয়ে জবাব দেওয়ার  জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। গত মাসে লোকসভা ভোটের প্রচারের জন্য কেজরিওয়ালকে ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালত। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার পরে গত ২ জুন ফের তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। যদিও তাঁর সেই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি। বরং নিয়মিত জামিনের জন্য নিম্ন আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। শীর্ষ আদালতে ধাক্কা খাওয়ার পরেই জামিন মেয়াদ বৃদ্ধির আর্জি প্রত্যাহার করে নেন কেজরিওয়াল। পরিবর্তে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে জামিনের আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী