‘নিজেদের মধ্যে আরও লড়ো’, আপ-কংগ্রেসকে বিঁধলেন ওমর আবদুল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুথফেরত সমীক্ষায় সত্যি হতে চলেছে। দীর্ঘ ২৭ বছর বাদে ফের দিল্লির ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই ক্ষমতা দখলের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে পদ্ম শিবির। দেশের রাজধানীতে ফের বিজেপি’র ক্ষমতায় ফেরার ইঙ্গিত মিলতেই শুরু হয়ে গিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে মুষলপর্ব। প্রাথমিক প্রবণতা দেখেই আম আদমি পার্টি আর কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘মহাভারত’ এর একটি দৃশ্যের ভিডিও আপলোড করে ওমর লিখেছেন, ‘অউর লড়ো আপস মেঁ’(নিজেদের মধ্যে আরও লড়াই করো)।’

শনিবার (৮ ফেব্রুয়ারি)দিল্লি বিধানসভার ভোটগণনা শুরু হতেই আম আদমি পার্টি ও কংগ্রেস প্রার্থীদের টেক্কা দিয়ে বিভিন্ন আসনে এগিয়ে যেতে শুরু করেন বিজেপি প্রার্থীরা। সকাল দশটার মধ্যেই ক্ষমতা দখলের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার (৩৬ আসন) পেরিয়ে গিয়েছে পদ্মশিবির। ৭০ আসনের মধ্যে ৩৯ আসনে এগিয়ে বিজেপি প্রার্থীরা। আম আদমি পার্টি এগিয়ে ৩০ আসনে। আর কংগ্রেস এগিয়ে মাত্র একটি আসনে। অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ শিসোদিয়া প্রথমে পিছিয়ে পড়লেও পরে নয়াদিল্লি ও জংপুরা আসনে এগিয়ে গিয়েছেন। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা পিছিয়ে রয়েছে।

আরও পড়ুনঃ দিল্লিতে ২৭ বছর বাদে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি? প্রাথমিক প্রবণতায় তেমনই ইঙ্গিত

এদিন সকাল আটটা থেকে দিল্লিতে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হয়। আর তাতে আপকে টেক্কা দিয়ে যান বিজেপি প্রার্থীরা। ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে এগিয়ে থাকেন পদ্ম প্রার্থীরা। কেজরিওয়াল, শিসোদিয়া, আতিশী-সহ আপের দাপুটে নেতা-নেত্রীরা পিছিয়ে পড়েন। সবচেয়ে লক্ষ্যণীয় হল, সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলিতেও পিছিয়ে পড়েছেন আপের প্রার্থীরা। মুস্তাফাবাদ আসনের মত দুর্গে পিছিয়ে রয়েছেন বিতর্কিত বিধায়ক তাহির হোসেন। পতফড়গঞ্জে আপের অবোধ ওঝাকে পিছনে ফেলে এগিয়ে বিজেপির রবীন্দ্র নেগি। ওখলা আসনেও প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী।

গণনার শুরুতে কালকাজি আসনে পিছিয়ে পড়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী। নিজের আসন বাঁচানোর জন্য লড়ছেন তিনি। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ শিসোদিয়া প্রথম দিকে পিছিয়ে পড়লেও পরে অবশ্য এগিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ২৭ বছর বাদে রাজধানীতে ক্ষমতা দখলের গন্ধ পেয়ে উৎসবে মেতে উঠেছেন বিজেপির কর্মী-সমর্থকরা।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব