বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি, আদালত চত্বর খালি করে চিরুনি তল্লাশি পুলিশের

বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি, বিচারক, আইনজীবীদের বাইরে এনে চিরুনি তল্লাশি শুরু করল দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি, বিচারক, আইনজীবীদের বাইরে এনে চিরুনি তল্লাশি শুরু করল দিল্লি পুলিশ। সূত্রের খবর, হাইকোর্টের অফিসিয়াল মেইলে আসা বার্তাটিতে বলা হয়েছে যে, হাইকোর্ট চত্বরে তিনটি বোমা রয়েছে। বিস্ফোরণে দিল্লি হাইকোর্টকে উড়িয়ে দেওয়া হবে। হুমকি ইমেইল পাওয়ার পর স্বাভাবিক ভাবেইহাইকোর্ট চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আদালত কক্ষ ছেড়ে ছুটে বের হয়েছেন বিচারক, আইনজীবী এবং অন্যান্য কর্মীরা। হুমিক ইমেইল পাওয়ার পর হাইকোর্ট চত্বর খালি করা হয়। শুনানি চলাকালীন এজ্লাস ছাড়ে বিচারকেরা। তবে হুমকি মেইলে কোনও নির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি, কিন্তু আদালত প্রাঙ্গণের কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কিছুক্ষণ আগে পাওয়া গিয়েছে এই মেইলটি। দুপুর ২ টোর মধ্যে বিস্ফোরক হওয়ার কথা জানানো হয়েছে। এর পরে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, সমস্ত বিচারককে আদালত থেকে বের করে দেওয়া হয়। আইনজীবী ও কর্মচারীদের অবিলম্বে আদালত প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়া হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বোমা স্কোয়াড এবং দিল্লি পুলিশের দল হাইকোর্টে পৌঁছায়। বর্তমানে পুলিশ পুরো প্রাঙ্গণটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করছে। কোনও সম্ভাব্য বিপদ এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে তদন্ত চলছে এবং নিরাপত্তা সংস্থাগুলি মেইল ​​প্রেরককে শনাক্ত করার চেষ্টা করছে। আর হাইকোর্ট চত্বর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বোমা স্কোয়াড, স্পেশাল সেল এবং দিল্লি পুলিশের বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে এবং পালাক্রমে চত্বরে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ আশেপাশের এলাকাগুলিও সিল করে দিয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সচিব বিক্রম সিংহ পাওয়ার বলেছেন, ‘নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি মূল্যায়ন করছে। ইমেলটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’ মেইলে দাবি করা হয়েছে যে, হাইকোর্ট প্রাঙ্গণে ৩টি বোমা রাখা হয়েছে এবং দুপুর ২টার মধ্যে সবগুলো ফাটবে। মেইলটিতে একটি সমাজবিরোধী/আক্রমণাত্মক রাজনৈতিক বার্তাও ছিল।

যার মধ্যে কিছু রাজনীতিবিদকে লক্ষ্য করে কঠোর মন্তব্য ছিল। কিছু নির্দিষ্ট নামও উল্লেখ করা হয়েছিল। সবচেয়ে অবাক করার বিষয় হল, মেইলটিতে তামিলনাড়ুর রাজনৈতিক দল ডিএমকে-র কথাও উল্লেখ রয়েছে। মেইলে বলা হয়েছে, “আমরা প্রস্তাব করছি যে ডঃ এজিলান নাগানাথন ডিএমকে-র নেতৃত্ব গ্রহণ করুন। উদয়নিধি স্ট্যালিনের ছেলে ইনবানিধি উদয়নিধিকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলা হবে। এজেন্সিগুলি কোনও ধারণাও পাবে না যে এটি একটি অভ্যন্তরীণ ষড়যন্ত্র। উদাহরণস্বরূপ, দিল্লি হাইকোর্টে আজকের বিস্ফোরণ পূর্ববর্তী গুজবের সন্দেহ দূর করবে। বিস্ফোরণটি বিচারকের চেম্বারে দুপুরের নামাজের পরপরই ঘটবে।”মেইলটিকে গুরুতর বিবেচনা করে পুলিশ ফরেনসিক তদন্ত শুরু করেছে। কোন আইপি ঠিকানা/সার্ভার থেকে মেইলটি পাঠানো হয়েছে, মেইলের হেডারে কোনও পরিবর্তন আনা হয়েছে কিনা এবং মেইল ​​প্রেরককে কীভাবে শনাক্ত করা যাবে, এই বিষয়গুলি নিয়ে এখন কাজ চলছে। এর পাশাপাশি, মেইলে উল্লেখিত নামগুলির নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য