সুপ্রিম কোর্টে শুনানির আগেই কেজরিকে গ্রেফতার করল সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই আবহে বুধবার আম আদমি পার্টির সুপ্রিমকে রাউস অ্যাভিনিউ আদালতে তুলল সিবিআই ।  অন্যদিকে এদিন সুপ্রিম কোর্টে রয়েছে কেজরির জামিনের শুনানি। এই আবহে জামিন নিয়ে বেশ চাপে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

সোমবারই তিহার জেলে গিয়ে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই-এর বিশেষ আধিকারিক দল। এরপরেই মঙ্গলবার  সেই তিহারেই তাকে গ্রেফতার করে সিবিআই। ফলে একসাথে এখন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেফতারিতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো। তাঁকে কি আদৌ সুপ্রিম কোর্ট আজ জামিন দেবে কিনা সেটাই এখন মূল প্রশ্ন।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বেশ কয়েকদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকার পরে তিহাড় জেলে ঠাঁই হয় দিল্লির মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের সময়ে দলীয় প্রার্থীদের হয়ে যাতে প্রচার চালাতে পারেন তার জন্য কেজরিকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে ২ জুন তাঁকে ফের তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাত দিনের জন্য বাড়ানোর আর্জি নিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। যদিও তাঁর সেই আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। বরং নিম্ন আদালতে নিয়মিত জামিনের আর্জি জানানোর পরামর্শ দেওয়া হয় তাঁকে। তার পর ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে গিয়েছেন। দিল্লির রাউজ হাউস অ্যাভিনিউ আদালতে নিয়মিত জামিনের আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁকে নিন্ম আদালত জামিন দিলেও দিল্লি হাইকোর্ট জামিনের ওপর স্থগিতাদেশ দেয়। এরফলে তিহারেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে ।

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক