‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত ২০ জুলাই ককরোচদের সংসদ চলো অভিযানকে কেন্দ্র করে অশান্ত হয় দিল্লির রাজপথ। অভিযোগ, পুলিশ শান্তিপূর্ণ মিছিলের উপর লাঠিচার্জ করে। এমনকি পড়ুয়াদের উপর দিল্লি পুলিশ ছররা গুলি চালিয়েছে বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগই আজ, বুধবার সংসদে করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই দিল্লি পুলিশ ছররা গুলি চালিয়েছিল।’ রাহুলের সেই বক্তব্যে তুমুল হট্টগোল পড়ে গিয়েছিল সংসদের ভিতরে। কংগ্রেস সাংসদের অভিযোগের ভিত্তিতে জবাব দেয় কেন্দ্রীয় সরকার। সংসদে কেন্দ্রের তরফে জবাব দিতে ওঠেন মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি বলেন, ‘রাহুল গান্ধির বক্তব্য অসত্য। কোনও গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়নি। কোনও মন্ত্রী গুলি চালানোর নির্দেশ দিতে পারে না। সেই ক্ষমতা শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের রয়েছে। সেদিনের আন্দোলনে পুলিশ শুধুই কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছিল।’

আরও পডুন: মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

রাহুল গান্ধি এদিন লোকসভায় আরও বলেছিলেন, ‘পড়ুয়াদের আন্দোলনের দিন অমিত শাহ কুড়িটি গাড়ির কনভয় নিয়ে সংসদ ছেড়েছিলেন।’ যদিও রাহুলের সেই কথাও অসত্য বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। একই সঙ্গে এনডিএ আমলে কটা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার হিসেব দিতে গিয়ে ভুল তথ্য দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই কথাও বলেন জিতেন্দ্র। তিনি প্রিয়াঙ্কার দাবি খারিজ করে জিতেন্দ্র জানান, ‘প্রিয়াঙ্কা গান্ধি বলেছেন যে ১৫২টি ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই সংখ্যাটি কোথা থেকে এল? এর কোনও প্রমাণ বা সত্যতা নেই। সংসদের সামনে তিনি যে লিখিত খসড়া পেশ করেছিলেন, তা থেকে আমি বিষয়টি যাচাই করে নিয়েছি। আমি জানি না এই সংখ্যাটি কোথা থেকে এসেছে। হয় এটি মনগড়া, অথবা এর মধ্যে কোনও অসৎ উদ্দেশ্য আছে। কিংবা এটি অজ্ঞতার প্রতিফলন।’

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী