লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে বিরাট সাফল্য NIA-র, শ্রীনগর থেকে গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: রাজধানী  দিল্লির গাড়ি বিস্ফোরণকাণ্ডের তদন্তে ফের বড়সড় সাফল্য জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ)। সোমবার (১৭ নভেম্বর) বিস্ফোরণেকাণ্ডের মূলপাণ্ডা তথা আত্মঘাতী জঙ্গি উমর নবীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এক ব্যাক্তিকে শ্রীনগর থেকে পাকড়াও করেছে। ধৃতের নাম জাসির বিলাল ওরফে দানিশ। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃতএর বাড়ি অনন্তনাগ জেলার কাঞ্জিগুন্ডে। দানিশই বিস্ফোরণকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের কারিগরি সহায়তা করেছিলেন।

গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ছয়টা বেজে ৫২ মিনিটে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লির ব্যস্তবহুল এলাকা লালকেল্লা। মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গাড়ি বিস্ফোরণের সাহায্যে  ওই ভয়াবহ ঘটনা ঘটানো হয়। এখনও পর্যন্ত ওই ভয়াবহ বিস্ফিরণে প্রাণ হারিয়েছেন ১৫ জন। তদন্তে নেমে জাতীয় তদন্ত সংস্থার দুঁদে গোয়েন্দারা জানতে পারেন, পুলওয়ামার বাসিন্দা উমর নবী নামে এক জঙ্গি ওই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিযেছিলেন। বিস্ফোরণে হুন্ডাইয়ের আই-২০ মডেলের একটি গাড়ি ব্যবহৃত হয়েছিল।

গতকাল রবিবার (১৬ নভেম্বর) দিল্লি বিস্ফোরনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমির রশিদ আলি নামে এক যুবককে দিল্লি থেকে গ্রেফতার করেছিলেন এনআইএ’র গোয়েন্দারা। তদন্তকারীরা জানতে পেরেছেন, তিনিই উমরকে i20 গাড়িটির ব্যবস্থা করে দিয়েছিল। বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি নথিভুক্ত ছিল কাশ্মীরের এই আমিরের নামেই।

দিল্লি পুলিশের কাছ থেকে তদন্তের দায়িত্ব  নেওয়ার পর এনআইএ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। তাতেই মিলেছে সাফল্য। তদন্তকারীদের মতে, আলী গাড়িটি কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা পরে  গাড়িটিকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তে পরিণত করা হয়েছিল।

জম্মু ও কাশ্মীরের পাম্পোরের সাম্বুরার বাসিন্দা আমির রশিদ আলীর বিরুদ্ধে ১০ নভেম্বর  সন্ত্রাসী হামলা চালানোর জন্য ডক্টর উমরের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ  আনা হয়েছে।  এনআইএ-এর তথ্য অনুসারে, হুন্ডাই আই২০ গাড়ি কেনার ক্ষেত্রে আলির ভূমিকা ছিল। ফরেনসিক  ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করেছে যে বিস্ফোরণে নিহত ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উমর উন নবী গাড়িটির চালক ছিলেন।

দিল্লি পুলিশের কাছ থেকে তদন্তের দায়িত্ব নেওয়া এনআইএ নবীর আরেকটি গাড়িও বাজেয়াপ্ত  করেছে এবং ৭৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে, যাদের মধ্যে বেশ কয়েকজন আহতও রয়েছেন। চলমান তদন্তে একাধিক রাজ্যের পুলিশ বাহিনীর সাথে সমন্বয় করে বৃহত্তর ষড়যন্ত্রের রহস্য উদঘাটন করা হচ্ছে। এই ঘটনায়  জৈইশ-ই-মহাম্মদ (জেইএম)  জঙ্গি সংগঠনের  যোগ রয়েছে বলেই অনুমান করা হচ্ছে। দিল্লিতে হামলার পর  অত্যাধুনিক “হোয়াইট-কলার” সন্ত্রাসী মডিউলের খবর প্রকাশ্যে এসেছে। যা সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভয়ানক।

 

 

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের