বোনের বিয়েতে হাজির থাকতে জামিন চাইলেন দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদ

Share:

নিজস্ব প্রতিনধি: বোনের বিয়ে, সেই অনুষ্ঠানে হাজির হতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় মূল অভিযুক্ত জেলবন্দি উমর খালিদ। চলতি মাসের শেষের দিকে তাঁর বোনের বিয়েতে যোগদানের জন্য অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে কারকারডুমা আদালতে আবেদন করেছেন খালিদ।

উমর খালিদ ১৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছেন। তাঁর আবেদনে তিনি জানিয়েছেন,  তাঁর বোনের বিয়ে ২৭ ডিসেম্বর থিক করা হয়েছে  এবং পারিবারিক অনুষ্ঠান এবং প্রস্তুতির জন্য তার উপস্থিতি অপরিহার্য। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA) এর অধীনে মামলার শুনানির জন্য বিশেষ আদালতে আবেদনটি  পেশ করা হয়েছিল।  এই বিষয়টি নিয়ে ১১ ডিসেম্বর বিবেচনা করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার আদালত আসামি পক্ষের  আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবীর  যুক্তি শুনবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: পৃথক সিন্ধুদেশের দাবিতে উত্তাল পাকিস্তানের করাচি, চলল গুলি-কাঁদানে গ্যাস

২০২০ সালে  উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার পিছনে ষড়যন্ত্রের অভিযোগে খালিদ  ওই বছরের সেপ্টেম্বর থেকে পুলিশি হেফাজতে রয়েছেন। তিনি তাঁর  বিরুদ্ধে ওঠা অভিযোগ বারবার অস্বীকার করেছেন  এবং উচ্চ আদালতে একাধিকবার জামিন চেয়েছেন।খালিদের এই ধরনের আবেদন এটাই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে, পারিবারিক বিয়েতে যোগদানের জন্য তাঁকে সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল এবং ২০২২ সালে তিনি তাঁর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। তবে দিল্লির দাঙ্গার মামলায় দিল্লি হাইকোর্ট ২০২২ সালের অক্টোবরে তাঁর জামিন নাকচ করে দেয়। তারপরেই খালিদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তার দ্বিতীয় জামিনের আবেদনটি ট্রায়াল কোর্ট খারিজ করে দেয়। তারপর তিনি আবার হাইকোর্টে আবেদন করেন। ২ সেপ্টেম্বর, একটি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে যে ষড়যন্ত্রে খালিদের ভূমিকা “গুরুতর” বলে মনে হয়েছে। তাঁর বক্তৃতাগুলি সাম্প্রদায়িক ভিত্তিতে “গণসংহতি উস্কে দেওয়ার” উদ্দেশ্যে ছিল।

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ