পৃথক সিন্ধুদেশের দাবিতে উত্তাল পাকিস্তানের করাচি, চলল গুলি-কাঁদানে গ্যাস

Share:

নিজস্ব প্রতিনিধি, করাচি: আলাদা সিন্ধু রাষ্ট্রের দাবিতে বিশাল বিক্ষোভে উত্তাল করাচি। বিক্ষোভকারীরা সরকারি দফতরের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও পাথর বৃষ্টি করেছে। ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগও করেছে। পরিস্থিতি সামলাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালাতে হয়েছে পুলিশকে। ৪৫ বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ কর্মীও আহত হয়েছেন। স্বাধীন বেলুচিস্তানের পাশাপাশি এবার স্বাধীন সিন্ধুদেশের দাবি ওঠায় যথেষ্টই অস্বস্তিতে শাহবাজ শরিফের সরকার। প্রশ্ন উঠেছে, তাহলে কি অন্যের ঘরে আগুন জ্বালাতে গিয়ে নিজের সংসারেই আগুন ধরালেন নওয়াজের ভাই।

সিন্ধু নদীর ধারে গড়ে ওঠা করাচি সহ সিন্ধ প্রদেশ দেশভাগের সময়ে পাকিস্তানের ভাগে পড়েছিল। পাকিস্তানের তৃতীয় বৃহত্তম প্রদেশের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ‘আজাদির’ দাবিতে সরব। ইতিমধ্যেই পৃথক দেশের দাবি জোরালো করতে ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহেজ’ (জেএসএমএম) নামে একটি সংগঠনও গড়ে তুলেছেন আন্দোলনকারীরা। গত রবিবার সংস্কৃতি দিবস উপলক্ষে বিশাল মিছিলের আয়োজন করেছিল জেএসএমএম।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল স্বাধীন রাষ্ট্রের দাবিতে পোস্টার-প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা ‘সিন্ধুদেশ জিন্দাবাদ’ এবং ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগানও তোলেন। অশান্তির আশঙ্কায় মিছিলের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন ও পুলিশ। আর তাতেই ফুঁসে ওঠেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছুড়তে শুরু করেন। শুধু তাই নয়, ভাঙচুরও শুরু করে দেন। বিক্ষোভকারীদের ওই রুদ্রমূর্তি দেখে খানিকটা পিছু হঠে নিরাপত্তা রক্ষীরা। পরে প্রচুর পুলিশ পাঠানো হয়। এর পরেই দফায়-দফায় শুরু হয় সংঘর্ষ। প্রথমে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। পরে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। তাতেই উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে না আনা যাওয়ায় গুলি চালানো হয়।

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘কষ্ট এখানেই শেষ নয়…’ মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস