ভয়াবহ দূষণ, ১০ নভেম্বর পর্যন্ত দিল্লিতে বন্ধ প্রাথমিক বিদ্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে চলে যাওয়ায় আগামী ১০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। রবিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি। একই সঙ্গে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে অনলাইন ক্লাস চালুরও পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য বায়ুদূষণের কারণে গত শুক্র ও শনিবার রাজধানীর সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেজরিওয়াল সরকার।

প্রতি বছরই শীতের মরসুমের শুরুতে রাজধানীর বায়ুদূষণ সহনশীলতার বাইরে চলে যায়। কিন্তু চলতি বছরে পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী কোন্ও অঞ্চলের বায়ু দূষণের মাত্রা ৩০০ বা তার বেশি হলেই সেই অঞ্চলের বাতাসকে জনসাধারণের জন্য ক্ষতিকর বলে ধরে নেওয়া হয়। আর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এখন ৪০০ ছাড়িয়েছে।  গত বৃহস্পতিবার থেকেই পরিস্থিতির চরম অবনতি হয়েছে।  আনন্দ বিহার, বাওয়ানা, দ্বারকা সেক্টর, বুবারি ক্রসিং, মুন্ডকা, নজফগড়, সাদিপুর, ওয়াজিরপুর, রোহিনী, আর কে পুরমে একিউআই ৪০০ থেকে ৪৫০-এর সীমা ছাড়িয়ে গিয়েছে। খড় পোড়ানো এবং প্রতিকুল আবহাওয়ার সাঁড়াশি চাপে পরিস্থিতি ভয়াবহ উঠছে। পরিবেশ বিজ্ঞানীরা সতর্ক বার্তা জারি করে বলেছেন, ‘আগামী দু’সপ্তাহে বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি ঘটবে।’

বায়ুদূষণ রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। ডিজেল চালিত লরির প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করার পাশাপাশি নির্মাণকার্য সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দূষণ রুখতে আতশবাজি ও পটকা ফাটানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামিকাল সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার। কিন্তু ওই ম্যাচ করা যাবে না কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দূষণের হাত থেকে বাঁচতে আম আদমি ফের মাস্ক ব্যবহারও শুরু করেছেন।                                                                                        

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম