আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: আদালত চত্বরে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম। গত সপ্তাহের পরে তাঁকে শনিবার (৬ জুন) নবদ্বীপ আদালতে তোলা হয়েছিল। গাড়ি থেকে নামানোর সময় তাঁকে লক্ষ্যে করে পচা ডিম ছোড়া হয়। যদিও ডিমটি তাঁর গায়ে লাগেনি। পুলিশের তৎপরতায় রক্ষা পেয়েছেন। 

দিকে দিকে জনরোষের মুখে তৃণমূল নেতারা। কাউকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম, কাউকে জুতো ছোড়া হচ্ছে। কাউকে দেখে চোর স্লোগান ও কালো পতাকাও দেখানো হচ্ছে। ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার হয়েছিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। পরের দিন আদালত তাঁকে পুলিশ হেফাজতে পাঠিয়েছিল। সেই মেয়াদ শেষ হতেই শনিবার তাঁকে নবদ্বীপ আদালতে তোলা হয়। তাঁকে দেখতে পেয়ে ডিম ছোড়েন স্থানীয় বাসিন্দা সুজিত নিয়োগী। পাশাপাশি একাধিক অভিযোগে ফেটে পড়েন তিনি। অভিযোগ, মিথ্যে অস্ত্র মামলা দেওয়া হয়েছিল তাঁর বিরুদ্ধে। বাড়ি থেকে গাড়ি তুলে নিয়ে গিয়ে কেস দেওয়া হয়েছিল। পাশাপাশি বিমানকৃষ্ণ সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি, ৩০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। বিক্ষোভ দেখানোর পরে পুলিশের অনুরোধে আদালত চত্বর থেকে বেরিয়ে যান সুজিত নিয়োগী।

নবদ্বীপের বরালহাট স্পোর্টিং ক্লাবে সরকারি ত্রাণসামগ্রী জমা করে রাখার অভিযোগ উঠেছিল। সেখানে ছিল ত্রিপল, কম্বল এবং তন্তুজের শাড়ি। বিভিন্ন বয়সের মহিলাদের ব্যবহারের উপযোগী বহু শাড়ি উদ্ধার করা হয়েছিল ক্লাব থেকে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে এই সমস্ত ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ক্লাবঘরে লুকিয়ে রেখেছিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান। তাঁকে গ্রেফতার করার পরে মানুষের ক্ষোভ দেখতে পাওয়া গিয়েছিল। শনিবার আদালত চত্বরেও ফের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি।

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের