মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফলন কম, তবু চাহিদায় ভাটা নেই। মালদহের বিখ্যাত লিচুর মিষ্টি স্বাদ এবার পেরিয়ে যাচ্ছে আরও এক নতুন গন্তব্যের সীমানা। মুম্বই, দিল্লির পর প্রথমবার সরাসরি রাজস্থানের বাজারেও পৌঁছতে শুরু করেছে কালিয়াচকের রসালো লিচু। প্রতিকূল আবহাওয়ায় উৎপাদন কমে গেলেও ভিনরাজ্যের ব্যবসায়ীদের ভিড় এবং বাড়তি চাহিদা মালদহের লিচু চাষিদের মুখে ফিরিয়ে এনেছে হাসি। জেলার লিচু শিল্পের ইতিহাসে যা নিঃসন্দেহে এক নতুন অধ্যায়।

জেলা উদ্যানপালন দফতরের উপ-অধিকর্তা সামন্ত লায়েক জানান, ফলন  কম হলেও রপ্তানিতে তেমন প্রভাব পড়েনি। প্রতি বছরের মতো এবারও কালিয়াচকের লিচু মুম্বইয়ের চাহিদা মেটাচ্ছে। পাশাপাশি দিল্লির বাজারেও যাচ্ছে বিপুল পরিমাণ লিচু। নতুন সংযোজন রাজস্থান। এর আগে জেলার উৎপাদিত লিচু ওই রাজ্যে সরাসরি রপ্তানি হয়নি।  ইতিমধ্যেই রাজস্থানের একাধিক ব্যবসায়ী মালদহে এসে কালিয়াচকের লিচু বাগান ঘুরে দেখছেন। গাছে ঝুলে থাকা টসটসে লিচু দেখে তারা সরাসরি চাষিদের কাছ থেকে নগদে কিনে নিচ্ছেন। এরপর লরি বোঝাই করে সড়কপথে  রাজস্থানের উদ্দেশে রওনা দিচ্ছে এই ফল। শাহবাজপুরের একটি বাগানে দাঁড়িয়ে রাজস্থানের ব্যবসায়ী জ্যোতি পাশোয়ান বলেন, ‘আমাদের রাজ্যে মালদহের লিচুর প্রচুর চাহিদা রয়েছে। এতদিন দিল্লি থেকে বেশি দামে কিনতে হত। এবার সরাসরি বাগান থেকেই সংগ্রহ করছি।‘

আরও পড়ুনঃ তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

চাষিদের কথায়, অনুকূল আবহাওয়ার অভাবে উৎপাদন অনেকটাই কমেছে। ফলে মুম্বই থেকে আসা অনেক বেবশায়ি ব্যবসায়ী খালি হাতেই ফিরেছেন। তবুও যেটুকু ফলন হয়েছে, তার বড় অংশই যাচ্ছে দিল্লি ও রাজস্থানে। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরাও। উদ্যানপালন দফতরের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ১,৫৫৩ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। তবে এ বছর উৎপাদন পাঁচ হাজার মেট্রিক টনেরও নিচে নেমে এসেছে। তবু ভিনরাজ্যের ব্যবসায়ীদের আগমনে নতুন আশার আলো দেখছেন মালদহের লিচু চাষিরা।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা