ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ডিলিমিটেশন বিল নিয়ে যখন তোড়জোড় করছে কেন্দ্র। চলতি বাদল অধিবেশনে এই বিল পেশ করার পক্ষে সমর্থন জোগাতে ব্যস্ত এনডিএ সরকার। তখন ডিএমকের অবস্থানের ফলে চাপে পড়ল কেন্দ্রীয় সরকার। ডিলিমিটেশন বিল সংসদে পাশ করাতে গেলে সংবিধানের সংশোধন প্রয়োজন। তাই সেই বিল পাশ করাতে প্রয়োজন দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন। তৃণমূল ভেঙে এনসিপিআই-তে যাওয়া ২০ সাংসদ ও উদ্ধবের শিবসেনার ছয় সাংসদের শিবির বদলের পরেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা নেই এনডিএ-এর কাছে। তাই তাঁরা ডিএমকে ও শরদ পাওয়ারের এনসিপি-র কাছে এই বিলের সমর্থনের আর্জি জানিয়েছিল। শর্তের বিনিময়ে বিলে সমর্থন জানাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কথা দিয়েছেন শরদ পাওয়ার। কিন্তু ডিএমকে নিজের অবস্থানে অনড়।

আজ, শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ডিএমকে প্রধান স্ট্যালিন পুত্র উদয়নিধি সাফ জানিয়েছেন ডিলিমিটেশন বিল নিয়ে তাঁদের অবস্থানের কথা। উদয়নিধি স্ট্য়ালিন জানিয়েছেন, ‘ডিএমকে প্রথম থেকেই এই বিলের বিরুদ্ধে। ভবিষ্য়তেও ডিলিমিটেশনের বিরুদ্ধেই আমাদের অবস্থান থাকবে। এটি কোনও নতুন বিষয় নয়। কেন্দ্রীয় সরকার বিষয়টিকে এমনভাবে তুলে ধরছে যেন এটি এই প্রথমবার সামনে এসেছে।’ ডিলিমিটেশন বিল একবার সংসদে পাস হয়ে গেলেই সেটি আইনে পরিণত হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পর। আর তারপর গোটা দেশের সংসদীয় মানচিত্রের পরিবর্তন ঘটবে।

আরও পডুন: হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

কারণ ডিলিমিটেশনের ফলে জনসংখ্যা বেশি থাকা রাজ্যে বাড়বে লোকসভার আসন। সেক্ষেত্রে গোবলয়ে একধাক্কায় অনেকটাই আসন বৃদ্ধি পাবে। উল্টে দক্ষিণ ভারতে জনসংখ্যা কম থাকায় আসন কমার আশঙ্কা রয়েছে। তাই দক্ষিণের কোনও রাজনৈতিক দল এটাকে সমর্থন করবে না। যদিও তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে কংগ্রেসের আচরণে ক্ষুদ্ধ ছিলেন স্ট্যালিন। তাঁদের উপর থেকে সমর্থন তুলে নিয়ে বিজয়ের টিভিকে-কে সাপোর্ট করে সরকার গড়ায় ক্ষুব্ধ ছিল ডিএমকে। তাই বিজেপি চেয়েছিল এই সুযোগে স্ট্য়ালিনকে পাশে নিয়ে ডিলিমিটেশন পিল পাস করিয়ে দেবেন। কিন্তু সেই পরিকল্পনা আপাতত ভেস্তে যাচ্ছে তা উদয়নিধির বক্তব্যে স্পষ্ট।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের