বেইমান কংগ্রেস বিধায়কদের শাস্তি চেয়ে মন্দিরে পান-সুপারি-কলা দান

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুজোর ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি: মানুষ মন্দির-মসজিদ-গির্জা বা বিভিন্ন উপাসনাস্থলে গিয়ে প্রার্থনা করে। পরম করুণাময় ঈশ্বরের কাছে তারা তাদের মনের কথা জানায়। বিশ্বাস করে, ঈশ্বর তাদের আশা একদিন না একদিন পূরণ করবে। এটাও শোনা গিয়েছে, নেতাদের অনেকেই মন্দির বা মসজিদে যান পুজো দিতে। প্রার্থনা করতে। গোয়ার একটি মন্দিরে রবিবার ঘটল আশ্চর্য ঘটনা।

আট কংগ্রেস বিধায়ক, যারা সম্প্রতি জার্সি বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের শাস্তি চেয়ে পূণ্যার্থীরা মন্দিরে দিলেন পান-সুপারি-কলা। দেওয়া হল পানের পাতা। কলা দেওয়া হয়েছে ১৭টি। এই ১৭টি কলার মধ্যে আটটি কলা সেই সব বিধায়কদের নামে, যারা জার্সি বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন। আর বাকি কলা তাদের নামে, যারা এই বিধায়কদের গলায় মালা পরিয়ে তাদের হাতে তুলে দেয় গেরুয়া পতাকা।

কলার পাশাপাশি দেওয়া হয়ে পান, সুপারি। দেওয়া হয়েছে নারকেল। আর ফুল-বেলপাতা তো ছিলই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অভাবনীয় ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো অনুসারে, আজব এই ঘটনার সাক্ষী উত্তর গোয়ার মাপুসার ভগবান বোদগেশ্বরের মন্দির। এই সম্প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে মন্দিরে ছিল উৎসবের মেজাজ।

গত ১৪ সেপ্টেম্বর গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত-সহ আট বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। বাকিরা হলেন মাইকেল লোবো, দেলিয়া লোবো, কেদার নায়েক, সংকল্প আমোনকর, রাজেশ ফালদেশাই, আলেক্সিও সেকুইরা, রুডলফ ফার্নান্ডেজ। পুজো না হয় দেওয়া হল। এখন দেখার ঈশ্বর সেই প্রার্থনা শোনে কি না।

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক