বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

Share:

নিজস্ব প্রতিনিধি: কল্পনা করুন, আপনি লাদাখের বরফের চাদরে ঢাকা পর্বতমালার মাঝে বসে রয়েছেন। চারিদিকে নিস্তব্ধতা। যতদূরেই চোখ যাক না কেন, শুধু পাথর আর পাথর। সঙ্গে ঠাণ্ডা বাতাস। হঠাৎ পাথরের আড়াল থেকে কিছু একটা নড়েচড়ে উঠল। দূরবীন দিয়ে উঁকি দিলেই যদি দেখতে পান, লম্বা, লোমশ লেজ, ছোপ ছোপ দাগওয়ালা শরীরে চিতা নির্মম পাহাড় বেয়ে আপনার দিকে এগিয়ে আসছে, তখন কী করবেন? এই শিকারি প্রাণীটিকে তুষার চিতা বলা হয়। যা ভারতবর্ষে বিরল। এবার লাদাখে বরফের কোলে বসেই মিলবে সেই চিতা দেখার সুযোগ! হ্যাঁ, এই বিরল প্রাণীটিকে প্রকৃতির মাঝে সংরক্ষিত করে রাখার জন্যে বিশেষ সাফারি চালু করা হয়েছে। মোট ছয়টি গাড়ি এই সাফারিতে ব্যবহার করা হবে। এটি হবে ভারতের প্রথম উচ্চতর বন্যপ্রাণী সাফারি। এর পেছনে বন্যপ্রাণী সংরক্ষণ, স্থানীয়দের কর্মসংস্থান প্রদান এবং লাদাখের ভঙ্গুর পরিবেশ রক্ষার এক বিশাল পরিকল্পনা রয়েছে লাদাখ সরকারের।

তবে এই সাফারি কোথা থেকে শুরু হবে, কোথায় কোথায় দেখা জবে তুষার চিতা? জানা যাচ্ছে, লাদাখের রুমবাক, শাং এবং উলের মতো এলাকায় তুষার চিতা সাফারি (snow leopard safari) শুরু করা হয়েছে। এই জায়গাগুলিতেই তুষার চিতা দেখা যাবে। এছাড়া, হেমিস জাতীয় উদ্যান, চ্যাংথাং, নুব্রা, জান্সকার, শাম, কারগিল, দ্রাস এবং কারাকোরাম বন্যপ্রাণী অভয়ারণ্যসহ বেশ কয়েকটি এলাকায় উপযুক্ত সাফারি রুট স্থাপন করা হবে। সাফারির জন্য পেছনের আসন খোলা বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। সাফারি গাড়িতে পর্যটকদের সঙ্গে থাকবেন স্থানীয় চালক এবং প্রশিক্ষিত বন্যপ্রাণী গাইড। তবে টিকিট কেটে গাড়িতে উঠে পড়লেই তুষার চিতা দেখা কিন্তু একেবারেই নয়, এরা কখন পর্যটকদের সামনে আসবে, তার কোনও নিশ্চয়তা নেই।

ভারতে এখনও পর্যন্ত তুষার চিতার আনুমানিক সংখ্যা ৭১৮। যার মধ্যে ৪৭৭টি লাদাখে রয়েছে। তুষার চিতা মূলত উচ্চ পার্বত্য অঞ্চলেই থাকে। ধূসর-সাদা পশম এবং কালো ছোপ পাথুরে পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকে তারা। তবে লাদাখে শুধু তুষার চিতা নয়, ৩৮টিরও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৩৪০টিরও বেশি প্রজাতির পাখি এবং প্রায় ১,৮০০ প্রজাতির সংবাহী উদ্ভিদও রয়েছে। তবে লাদাখে এই সাফারি শুরু করার প্রয়োজন হল কেন? লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই পর্যটকদের আকর্ষণ করে। তবে, বন্যপ্রাণী দেখার জন্য যদি সবাই নিজেদের যানবাহন চালিয়ে সেখানে যাওয়া শুরু করেন, তাহলে তা বন্যপ্রাণীদের জন্যে বিপদ। তাদের স্বাভাবিক আচরণে ব্যাঘাত ঘটাতে পারে। এই সমস্যা মোকাবিলার কারণেই প্রশাসন সাফারির মডেল তৈরি করেছে। এই মডেলের অধীনে, যানবাহনগুলি নির্দিষ্ট রুটে চলাচল করবে, প্রশিক্ষিত গাইডরা পর্যটকদের সঙ্গে থাকবেন এবং বন্যপ্রাণীর ক্ষতি করে এমন কার্যকলাপ হবে না। ফলে লাদাখের ভঙ্গুর বাস্তুতন্ত্রের কোনও ক্ষতি হবে না।

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো