মর্মান্তিক, ছট পুজোর সময় নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু দু’জনের, নিখোঁজ ১

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে পালিত হচ্ছে ছটপুজো। চারদিন ধরে চলা এই পুজো শুরু শুরু হয়েছে শনিবার থেকে। পুজো চলাকালীন ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। ছট উৎসব উপলক্ষে সোন নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হন দুজন। তাঁদেরই মৃতদেহ ঝাড়খণ্ডের পালামু জেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রবিবার  পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নদীতে ভেসে যাওয়ার পর নিখোঁজ হওয়া আরেক ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে। নিহতরা বিহারের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, চার দিনের ছট উৎসবের একটি ধর্মীয় অনুষ্ঠান ‘খরনা’ উপলক্ষে হুসেইনাবাদ পুলিশ স্টেশনের আধীনে থাকা পোখরাহি গ্রামের কাছে নদীতে স্নান করতে গিয়েছিলেন মোট ছয়জন, এবং তাদের মধ্যে তিনজন   জলে ডুবে যান এবং স্রোতে ভেসে যান। হুসেইনাবাদ থানার ওসি সোনু কুমার চৌধুরী জানান ছয় জনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠে আসলেও বাকি তিনজন আসতে পারেননি। তাঁদের মধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে।

 সাব ডিভিশনাল পুলিশ অফিসার (হুসেইনাবাদ) মহম্মদ এস ইয়াকুব জানয়েছেন, “পালামু জেলার পোখরাহি গ্রামের বাসিন্দা রজনীশ চন্দ্রবংশীর খোঁজে তল্লাশি অভিযান চলার সময় ডুবুরিরা বিহারের বাসিন্দা অঙ্কুশ পাসোয়ান (২২) এবং আদর্শ চন্দ্রবংশীর (২২) মৃতদেহ উদ্ধার করেছে।”  পালামু জেলার পোখরাহি গ্রামের বাসিন্দা রজনীশ চন্দ্রবংশীর খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে। জানা গিয়েছে,  পালামু এবং আদর্শ চন্দ্রবংশী (২২)  বিহারের আওরঙ্গবাদ এবং গয়া জেলার বাসিন্দা। ছট উৎসব উদযাপন করতে তারা পালামুতে তাদের শ্বশুরবাড়িতে এসেছেন। আনন্দ যে বিষাদে বদলে যাবে তা ভুলেও কেউ ভাবেননি।

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন