বৃহস্পতিবার গোয়াতে শুরু এসসিও বৈঠক, যোগ দিতে পৌঁছলেন এস জয়শঙ্কর

চিন, রাশিয়া, পাকিস্তানের বিদেশমন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই গোয়াতে শুরু হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশন (SCO) এর বৈঠক। সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দিতে গোয়ায় পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

চিন, রাশিয়া, পাকিস্তানের বিদেশমন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন। বৃহস্পতিবার গোয়াতে সেই বৈঠক হতে চলেছে। ইতিমধ্যে চিনের বিদেশ মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, সেদেশের বিদেশমন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন। বেজিং এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্যান্য এসসিও সদস্য রাষ্ট্রের বিদেশমন্ত্রীদের সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করতে গোয়া যাবেন কিন গাং (Qin Gang)।’ পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো এই বৈঠকে যোগ দেবেন। বিলাওয়াল ভুট্টো বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ গোয়া পৌঁছে বৈঠকে যোগ দেবেন। তবে, তিনি গোয়ার বিচে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়।

উল্লেখ্য চিনের নবনিযুক্ত বিদেশমন্ত্রী কিন গত মার্চ মাসে জি ২০ (G-20) সম্মেলনে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন। বৃহস্পতিবার এসসিও বৈঠকে যোগদান করলে এটি হবে তাঁর দ্বিতীয় ভারত সফর। উল্লেখ্য এসসিও সদস্যভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের পর আগামী ৩-৪ জুলাই নয়াদিল্লিতে এসসিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিত থাকার কথা রয়েছে।

শিমুল গাছে ফুটে উঠল স্বয়ং বজরংবলী! দর্শন করতে দূরদূরান্ত থেকে নদিয়া আসছেন ভক্তরা

এবার টলিপাড়াতেও SIR-এর থাবা! বাদ পড়ল কয়েক হাজার ভোটার, শনি ও রবিতে ভোট

‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে’, প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, ভাইরাল ভিডিও

প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ