১৪ বিধানসভা আসনের উপনির্বাচনের দিন বদলাল কমিশন, বাংলার কোনও কেন্দ্র রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৪ টি  বিধানসভা আসনের উপনির্বাচনের সময়সূচী বদল করল নির্বাচন কমিশন। বেশ কয়েকটি রাজনৈতিক দলের অনুরোধে কেরল, পঞ্জাব এবং উত্তর প্রদেশের ১৪ টি বিধানসভা আসনে উপনির্বাচনের তারিখ পরিবর্তন করে দিল কমিশন। এই সকল আসনে  ১৩ নভেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে সেই তারিখ বদলে করা হল  ২০ নভেম্বর। আর ভোট গণনা হবে ২৩ নভেম্বর।

কমিশন সূত্রের খবর, কালপতি রাস্তোলসভাম (১৩-১৫ নভেম্বর), কার্তিক পূর্ণিমা (১৫ নভেম্বর) এবং শ্রী গুরু নানক দেবের প্রকাশ পর্বের (১৫ নভেম্বর) মতো উৎসবের জন্য বেশ কয়েকটি রাজনৈতিক দল ভোটের তারিখ পরিবর্তনের আবেদন করেছিল। তাদের দাবি  ছিল, এই উৎসবগুলির জন্য  রাজ্যগুলিতে ভোটারদের ভোটদানে প্রভাব পড়তে  পারে। সেইজন্য যেন বদল করা হয় নির্বাচনের তারিখ। এবার সেই অনুরোধকেই মান্যতা দিল নির্বাচন কমিশন। তবে বাংলার  নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা  , মাদারিহাট এবং সিতাই বিধানসভা কেন্দ্রে ১৩ নভেম্বর হবে  উপ নির্বাচন।

বলা বাহুল্য, উত্তরপ্রদেশের নয়টি, পাঞ্জাবের চারটি এবং কেরালায় একটি বিধানসভা আসনে এই উপনির্বাচনের তারিখের বদল হয়েছে ।  উত্তরপ্রদেশের যে বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন হওয়ার কথা সেগুলির মধ্যে রয়েছে মীরাপুর, কুন্দরকি, গাজিয়াবাদ, খায়ের, কারহাল, সিশামাউ, ফুলপুর, কাতেহারি, মাঝওয়ান। অন্যদিকে কেরলের পালাক্কাড় ও পঞ্জাবের ডেরা বাবা নানক, ছাব্বেওয়াল, গিদ্দারবাহা এবং বারনালা আসনে উপনির্বাচনে অনুষ্ঠিত হবে।   

ব্রাজিলের স্মৃতি ফিরিয়ে এনে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ