‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সাড়া জাগানো মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তাঁর কথায় পাকিস্তান জুড়ে উঠেছে ঝড়। জানিয়েছেন তাঁর পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন। পাক প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক এই স্বীকারোক্তি  এখন  পাকিস্তানে পরিচয় ও ইতিহাস নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।  তিনি খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে, পাকিস্তানি শিশুদের ‘মিথ্যা ইতিহাস’ শেখানো হচ্ছে এবং দেশের মানুষ তাদের প্রকৃত শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। 

এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমরা পাকিস্তানি  মুসলিমরা আমাদের হিন্দু পূর্বপুরুষদের ঘৃণা করি। পাকিস্তানের অর্ধেক মানুষ মিথ্যা দাবি করে যে তাদের পূর্বপুরুষরা সৌদি আরব বা ইরান থেকে এসেছিলেন।” খাজা আসিফ ইতিহাস বই নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, পাকিস্তানে হিন্দু শাসকদের ইতিহাস থেকে কার্যত মুছে ফেলা হয়েছে।  এর পরেই বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোককে ইতিহাস বই থেকে সরিয়ে দিয়েছি কারণ তারা হিন্দু ছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমার পূর্বপুরুষরা হিন্দু ছিলেন। তাতে কি আমি কোনও অংশে কম পাকিস্তানি হয়ে যাই?’ তিনি দাবি করেছেন,  পাকিস্তানের নতুন প্রজন্মকে তাদের সাংস্কৃতিক পরিচয় থেকে বিচ্ছিন্ন করার ইচ্ছাকৃতভাবে এই মানসিকতা তৈরি করা হয়েছে। তাঁর মতে, পাকিস্তানে যে বইগুলো পড়ানো হয়, সেগুলো এমন মানুষেরা লিখেছেন যারা ভবিষ্যৎ প্রজন্মকে একটি নির্দিষ্ট মানসিকতায় ঢেলে সাজানোর চেষ্টা করেছেন। 

আরও পড়ুন: যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

খাজা আসিফ বলেছেন, আমেরিকার যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করার জন্য সমাজের চিন্তাভাবনা বদলে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে। তাঁর কথায়, ‘আমাদের সন্তানেরা প্রকৃত ইতিহাস শিখছে না। আজ পাকিস্তানের অনেক মানুষ এটুকুও জানে না যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক কারা ছিলেন।” খাজা আসিফের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন তিনি আমেরিকা-ইজরায়েল ইস্যু নিয়ে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইজরায়েলকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার জবাবে খাজা আসিফ বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমাদের এমন কোনো চুক্তিতে প্রবেশ করা উচিত যা আমাদের মৌলিক দর্শনের সঙ্গে মেলে না ।” তিনি এটাও স্পষ্ট করে জানান ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামাবাদ ইজরায়েলকে স্বীকৃতি দেবে না।   

ডায়াবেটিসের ভয়! জেনে নিন কোন উপায়ে আলু খেলে নিয়ন্ত্রণে থাকবে ওজন?

‘প্রথমে মনে হয়েছিল শোয়ের প্রচার’, রোহিতের গ্রেফতারিতে মুখ খুললেন ‘সৈরব’ অভিনেত্রী

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

৭ দিনে রুপো কমল ১৫ হাজার টাকা! কতটা সস্তা হল সোনা? দেখে নিন আজকের দর

‘বাংলাদেশে অবৈধ সরকার চলছে,’ হাসিনা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ দিলীপের

ভারতীয় রান্নাঘরের নিত্যসঙ্গী টমেটো, জানেন কি লাল সবজির শিকড় লুকিয়ে অন্য মহাদেশে?

৩৫ বছর আগে ধার, সহকর্মীকে সুদ-সহ ২৫ হাজার টাকা ফেরালেন কেরলের বাসিন্দা

চোর সন্দেহে বালককে নৃশংস মারধর, বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা! চাঞ্চল্য রায়গঞ্জে

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

জিভে জল আনা শাপলা চিংড়ির ঘণ্ট, বাঙালিয়ানায় ভরপুর দুপুরের পারফেক্ট রেসিপি

ধর্মতলা নয়, শহিদ সমাবেশের জন্য কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের

রথযাত্রার ভোগে আনুন নতুন স্বাদ! ঘরেই বানান দোকানের মতো কেশর জিলিপি