বৃহস্পতিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ সুকন্যাকে

বুধবার দিল্লিতে ইডির অফিসে দীর্ঘ সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ গ্রেফতার করেন গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় বুধবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) গ্রেফতার (Arrest) করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ, বৃহস্পতিবার সুকন্যাকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হবে বলে ইডি সূত্রের খবর।

বুধবার দিল্লিতে ইডির অফিসে দীর্ঘ সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ গ্রেফতার করেন গোয়েন্দারা। গরু পাচার মামলার সঙ্গে জড়িত আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তদন্তে তিনি অসহযোগিতা করেছেন বলে দাবি ইডির। সন্ধ্যায় গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে। সেখান থেকে রাত প্রায় ন’ টা নাগাদ আবার প্রবর্তন ভবনে ইডির অফিসে নিয়ে আসা হয় সুকন্যাকে। বৃহস্পতিবার কেষ্টকন্যাকে রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হবে।

উল্লেখ্য গরু পাচার মামলায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ৮ মাস আগেই গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিনি তিহাড় জেলে রয়েছেন। গ্রেফতার হয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন এবং তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিও। প্রসঙ্গত পেশায় স্কুল শিক্ষক সুকন্যা মণ্ডল দুটি কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন। একটি নীর ডেভলপার এবং অন্য একটি সংস্থা এএনএম অ্যাগ্রোকেম। ভোলে ব্যোম রাইস মিল এএনএম অ্যাগ্রোকেমের অধীনে রয়েছে। এর পাশাপাশি বোলপুরের মকরমপুরে দুটি প্লট রয়েছে সুকন্যার নামে। চারটি প্লট রয়েছে বল্লভপুরে। কালিকাপুর ও গয়েশপুর মিলিয়ে সুকন্যার নামে ২৮টি জমির নথির হদিশ পাওয়া গিয়েছে। সুকন্যা মণ্ডলের নামে নিউটাউনেও দুটি ফ্ল্যাট রয়েছে।

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?