দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং কলেজে পুরুষদের শৌচাগারে ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর ঘটনা! দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে পুরুষদের শৌচাগারের ভেতরে কলেজের সহপাঠীকে ধর্ষণের অভিযোগ। ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ছাত্রকে জীবন গৌড়া নামে চিহ্নিত করা হয়েছে। জানা হয়েছে সে ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। বুধবার পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সূত্রের খবর ঘটনাটি ঘটেছিল ১০ অক্টোবর। যার সঙ্গে ঘৃণ্য এই ঘটনাটি ঘটে তিনি একই কলেজের সপ্তম সেমিস্টারের ছাত্রী। ঘটনার পাঁচ দিন পরে ১৫ অক্টোবর নির্যাতিতা অভিযোগ দায়ের করে। দায়ের করা এফআইআর অনুসারে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ধারা ৬৪ (ধর্ষণের শাস্তি) এর অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

এফআইআরে বিশদভাবে বলা হয়েছে যে, নির্যাতিতা এবং অভিযুক্ত একে অপরকে চিনতেন এবং গৌড়া পড়াশোনা পিছিয়ে পড়ার আগে পর্যন্ত সে ওই ছাত্রীরই সহপাঠী ছিলেন। ঘটনার দিন নির্যাতিতা কিছু জিনিসপত্র সংগ্রহের জন্য গৌড়ার সঙ্গে দেখা করেছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার দিন লাঞ্চ ব্রেকের সময়, গৌড়া ওই ছাত্রীকে বারবার ফোন করে সপ্তম তলায় আর্কিটেকচার ব্লকের কাছে দেখা করতে বলে। ছাত্রী সেখানে পৌঁছালে তখন সে তাকে জোর করে চুম্বন করার চেষ্টা করে বলে অভিযোগ। লিফটে করে ছাত্রী বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময়, অভিযুক্ত তার পিছু পিছু ষষ্ঠ তলায় যায় এবং তাকে টেনে নিয়ে যায় পুরুষদের ওয়াশরুমে । তারপর যৌন নির্যাতন চালায়।
অভিযোগ গৌড়া ওয়াশরুমের দরজা বন্ধ করে দেন এবং নির্যাতনের সময় ছাত্রীর ফোন বেজে উঠলে তার ফোন কেড়ে নেন। অভিযোগ করা হচ্ছে যে, দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১ টা ৫০ মনিটের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর নির্যাতিতা তার দুই বন্ধুকে জানান তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার কথা। পুলিশ জানিয়েছে যে, ছাত্রীটি প্রথমে হতাশ এবং ভীত থাকায় নির্যাতনের কথা জানাতে দ্বিধাবোধ করেছিলেন। পরে তিনি তার বাবা-মাকে জানান এবং হনুমাননাথনগর থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার অপরাধের দৃশ্য পুনর্গঠন করা হয়েছে বলেই পুলিশ জানিয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না, যা প্রমাণ সংগ্রহকে জটিল করে তুলতে পারে। তবে ফরেনসিক এবং ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাটি তীব্র রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে বিশেষ করে বিজেপি কর্ণাটকের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সমালোচনা করেছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ