বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিয়ের বয়স তখনও এক মাস হয়নি। আনন্দে মগ্ন নবদম্পতীর দুই পরিবার। কিন্তু মাত্র ২০ দিনের মধ্যেই সবকিছু ওলটপালট। প্রকাশ্য রা রাস্তার মাঝে স্বামী-স্ত্রীর তুমুল বচসা, সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। আর তার ঠিক পরের দিনই গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় নববিবাহিত যুবকের দেহ। উত্তরপ্রদেশের এটাওয়া জেলার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার রহস্যভেদে এখন ভাইরাল ভিডিওকেই অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্রেন্ডস কলোনি থানার জুগারামৌ গ্রামের বাসিন্দা ২৫ বছরের অঙ্কিত কুশওয়ার বিয়ে হয়েছিল গত ৬ জুলাই খুশবুর সঙ্গে। পরিবারের দাবি, ঘটনার আগের দিন এক পরিচিত যুবকের সঙ্গে খুশবুকে বাসস্ট্যান্ডের দিকে যেতে দেখে ক্ষুব্ধ হন অঙ্কিত। রাস্তার মাঝেই শুরু হয় বচসা, যা পরে হাতাহাতিতে গড়ায়। স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি সামাল দেন। কিন্তু সেই ঘটনারই একটি ভিডিও মোবাইলে তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যান অঙ্কিত। কিছুক্ষণ পর বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের একটি মাঠে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ও ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে স্বামীর মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন খুশবু। পরিবারের দাবি, তিনি প্রথমে ঘুমের ওষুধ খান। পরে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানোরও চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে তিনি বিপন্মুক্ত।

আরও পড়ুনঃ মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের বন্দুকবাজের হামলায় নিহত ১, জখম ২

খুশবু জানিয়েছে , তিনি বাজারে পোশাক কিনতে গিয়েছিলেন। অন্য এক যুবকের সঙ্গে তাঁকে দেখে ভুল বোঝেন অঙ্কিত এবং প্রকাশ্যে মারধর করেন। অন্যদিকে, অঙ্কিতের দাদা রাজেশের অভিযোগ, ওই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর ভাই। ফলে কী কারণে এই মর্মান্তিক পরিণতি, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সিটি সার্কেল অফিসার অবনীশ কুমার সিংহ জানিয়েছেন, আত্মহত্যার ঘটনার পাশাপাশি ভাইরাল ভিডিওটিও খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে। কোন পরিস্থিতিতে এই ঘটনার সূত্রপাত এবং মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ, তার উত্তর খুঁজছে পুলিশ।

সিজেপি আন্দোলনের পর থেকেই উপচে পড়ছে বিয়ের প্রস্তাব, কবে গাঁটছড়া বাঁধছেন অভিজিৎ দীপক?

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের