১৪ দিনের জেল হেফাজতে চন্দ্রবাবু নাইডু

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ৩৭১ কোটি টাকা দুর্নীতির অভিযোগে ধৃত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত। রবিবার বিজয়ওয়াড়ার দুর্নীতি বিরোধী আদালতে পেশ করা হয়েছিল তেলেগু দেশম পার্টির (টিডিপি) সুপ্রিমোকে। দু’পক্ষের সওয়াল জবাব শেষে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামিনের আর্জি খারিজ করে দিয়ে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশের পরেই নাইডুকে নিয়ে রাজামুন্দ্রি জেলের উদ্দেশে নিয়ে রওনা হয়েছে পুলিশ।

‘অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট’ মামলায় দুর্নীতির অভিযোগে ২০২১ সালেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। যদিও এতদিন এ বিষয়ে উচ্চবাচ্য করেনি জগনমোহন রেড্ডির পুলিশ। কিন্তু সামনের বছরেই যে হেতু লোকসভা ও রাজ্যে বিধানসভার ভোট রয়েছে, চন্দ্রবাবু নাইডু, পবন কল্যাণ ও বিজেপি হাত মেলাতে পারে বলে জল্পনা চলছে, তাই তড়িঘড়ি অতি সক্রিয় হয়েছে অন্ধ্র পুলিশ। শনিবার নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু। একটি জনসভায় ভাষণ দেওয়ার পরে ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানেই হানা দিয়ে টিডিপি সুপ্রিমোকে গ্রেফতার করে সিআইডি এবং অন্ধ্র পুলিশ। গ্রেফতারির পরে চন্দ্রবাবুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য পরীক্ষা শেষে বিজয়ওয়াড়ায় দুর্নীতি দমন সংস্থার অফিসে মধ্যরাত পর্যন্ত জেরা করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। যদিও জেরায় বার বার নিজের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেন টিডিপি সুপ্রিমো। এদিন বিজয়ওয়াড়ার বিশেষ আদালতে  পেশ করা হয় চন্দ্রবাবুকে। প্রবীণ নেতার জামিন আর্জি খারিজ করে দেন বিচারক। ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়