অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে টোল প্লাজায় চরম হেনস্থা, হুইল–চেয়ার বসে কী করলেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ অবসরপ্রাপ্ত সেনা অফিসারের জীবনে নেমে এল হেনস্থা। এই অভিযোগ সামনে আসতেই তুমুল শোরগোল পড়ে যায়। কর্ণাটকের উদুপি জেলার ৬৬ নম্বর জাতীয় সড়কের সস্থান টোল প্লাজায় উপস্থিত কর্মীরা তাঁকে থামিয়ে অপমান করেছেন বলে অভিযোগ করলেন একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার শ্যামরাজ অভিযোগ করেছেন যে, টোল প্লাজায় উপস্থিত কর্মীদের প্রাসঙ্গিক নথিপত্র দেখানোর পরেও টোল ছাড় দিতে তারা অস্বীকার করেন। প্রাক্তন সেনা অফিসারদের এমন সুযোগ থাকে বলে জানা যাচ্ছে। তারপরও এমন হেনস্থার করার অভিযোগ উঠল।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষজন। টোল প্লাজার কর্মীদের এমন আচরণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়েছে। কারণ এই ঘটনার পরে ওই অফিসার সোশ্যাল মিডিয়ায় ঘটনার বর্ণনা দিয়ে একটি ভিডিও পোস্ট করেন। আর সেটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ওই সেনা অফিসার হুইল–চেয়ারে বসেছিলেন। তাঁর সঙ্গে টোলে ছাড়ার পাওয়ার নথিপত্রও ছিল। তারপরও টোল প্লাজায় সবার সামনে তাঁকে চরম অপমান এবং হেনস্থা করা হয় বলে অভিযোগ।

অন্যদিকে একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের সঙ্গে যদি এমন আচরণ করা হয় তাহলে সাধারণ মানুষের সঙ্গে এরা কেমন আচরণ করেন!‌ এই কথাই বলতে শুরু করেছেন সকলে। আর হুইলচেয়ারে থাকা ওই সেনা কর্তা বলেন, ‘‌এই ঘটনাটি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘটেছে এবং আমার চিকিৎসাযধীন অবস্থা দেখে উপহাস প্রকাশ করেছেন তাঁরা।’‌ এই কথা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে ওই টোল প্লাজার কর্মীদের এই আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা করা হয়েছে।

এছাড়া ওই টোল প্লাজায় যখন অবসরপ্রাপ্ত সেনা অফিসারকে আটকানো হয় তখন তিনি বলেছিলেন, তিনি যুদ্ধের একজন আহত ব্যক্তি। আর সেই ভিডিও–সহ সমস্ত নথিপত্র দেখিয়েছেন। তারপরও তাঁকে অপমান এবং হেনস্থা করা থেকে বিরত হয়নি টোল প্লাজার কর্মীরা বলে অভিযোগ। এই ঘটনার মুখোমুখি হয়ে অবসরপ্রাপ্ত সেনা অফিসার শ্যামরাজ বলেন, ‘আমি সব টোল অতিক্রম করেছি কিন্তু এখন এখানেই থামানো হল।’‌ এই ঘটনার জবাবে টোল প্লাজার কর্মীরা বলেন, ‘‌নথিপত্র যাচাইয়ের বিষয়ে বিভ্রান্তি রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিতকরণ আসতে বিলম্ব হয়েছে। কর্মীরা পরে ঘটনাস্থলেই সেনা কর্তার কাছে ক্ষমা চান।’‌

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ