তৃণমূলে যোগের খবর ভুয়ো, দাবি মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

২০১৮ সাল পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা। ২০১৮-এর নির্বাচনে কংগ্রেস হেরে গেলে তিনি তাঁর মুখ্যমন্ত্রীত্ব  খোয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল যোগের যাবতীয় জল্পনায় নিজেই জল ঢেলে দিলেন মেঘালয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। এই প্রসঙ্গে মুকুল বৃহস্পতিবার জানান, তাঁকে ঘিরে মিথ্যা খবর প্রকাশিত হয়েছে। আসলে তিনি তৃণমূল কংগ্রেসের কোনও নেতার সঙ্গেই দেখা করেননি।

উল্লেখ্য, বুধবার হঠাৎই শোনা যায় মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা মঙ্গলবার রাতে কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে দেখা করেছেন। এরপরই শুরু হয় জল্পনা। জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব বাড়তে চলেছে এমন সংকেত মিলতেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চলেছেন মুকুল সাংমা এমন খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। কিন্তু বৃহস্পতিবার মুকুল জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূর তিনি কোনও তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গেই দেখা করেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না কোথা থেকে এসব কথা রটেছে। কারা কি উদ্দেশ্যে এসব কথা ছড়িয়েছে তাও আমার জানা নেই। তবে এই ধরনের কোনও ঘটনাই বাস্তবে ঘটে নি। কংগ্রেস দলের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। দলের অন্য কোনও নেতার সঙ্গে আমার কোনও বিরোধ নেই। আর যদি কোনওদিন দল ছাড়ি তাহলে সবাইকে প্রকাশ্যে জানিয়েই সেটা করব।’

উল্লেখ্য ২০১৮ সাল পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা। ২০১৮-এর নির্বাচনে কংগ্রেস হেরে গেলে তিনি তাঁর মুখ্যমন্ত্রীত্ব খোয়ান। বর্তমানে তিনি মেঘালয়ের বিরোধী দলনেতা হিসেবে কাজ করছেন।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার