চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্বালানি ঘাটতির আবহে বড় সিদ্ধান্ত, পেট্রল-ডিজেলের আবগারি শুল্ক কমাল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। একাধিক দেশে তৈরি হয়েছে সঙ্কটও। ভারতের তার প্রভাব পড়েছে। এই আবহেই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুক্রবার সকালে পেট্রল, ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানোর কথা ঘোষণা  করেছে কেন্দ্র। প্রতি লিটার পেট্রল ও ডিজেলের উপর আমদানি শুল্ক ১০ টাকা করে কমানো হয়েছে।  পেট্রলের ক্ষেত্রে লিটার প্রতি শুল্ক কমে হল ৩ টাকা, অন্যদিকে ডিজেলের উপর আর কোনও শুল্ক থাকল না।   

জানিয়ে রাখা ভালো, কেন্দ্রের এই ঘোষণার আগে প্রতি লিটার পেট্রলে ১৩ টাকা ও প্রতি লিটার ডিজেলে ১০ টাকা এক্সাইজ ডিউটি ধার্য হতো। সেটাই এখন পেট্রলের ক্ষেত্রে হবে ৩ টাকা ও ডিজেলের ক্ষেত্রে সেটা কমে শূন্য নেমে এসেছে।  তবে, সূত্র জানিয়েছে, এই সিদ্ধন্তের ফলে ফলে গ্রাহকদের সাশ্রয় হওয়ার সম্ভাবনা কম, কারণ লিটার প্রতি বড় অঙ্কের লোকসান পুষিয়ে নিতে এই শুল্ক হ্রাসের ভার তেল বিপণনকারী সংস্থাগুলোকেই (ওএমসি) বহন করতে হবে। র্তমান ব্রেন্ট অপরিশোধিত তেলের দামের কারণে ওএমসিগুলো লিটার প্রতি ৪৮.৮ টাকা লোকসানের সম্মুখীন হয় অর্থাৎ ভারতে বিক্রি হওয়া প্রতি লিটার পেট্রোল বা ডিজেলে তাদের এই পরিমাণ অর্থ লোকসান হয়। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ করার পর বিশ্বব্যাপী এই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে।

আরও পড়ুন: জ্বালানি সঙ্কটের মধ্যে সুখবর, ৪২ হাজার টন LPG নিয়ে গুজরাতে এল ‘জগ বসন্ত’ জাহাজ

উল্লেখ্য, বেসরকারি জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান নায়ারা এনার্জি পেট্রল ও ডিজেলের দাম  লিটার প্রতি ৫.৩  টাকা ও ৩  টাকা  বাড়ানোর একদিন পর এই পদক্ষেপটি নেওয়া হলো।  হরমুজ বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ। যুদ্ধের আগে বিশ্বব্যাপী সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ অর্থাৎ প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় ১০ বিলিয়ন   গ্যাস এই সংকীর্ণ সামুদ্রিক পথ দিয়ে পাঠানো হতো। তবে ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকা ইরানের উপর হামলা চালানোর পর এই জলপথ ইরান বন্ধ করে দেওয়ার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। কিছু দেশের জন্য হরমুজের দরজা খোলা থাকলেও পরিবহন খুব ধীর থাকার কারণে সাধারণ মানুষের চাহিদা পুরণে দেখা দিচ্ছে সমস্যা।  

Published by:

Share Link:

More Releted News:

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় বড় পরিবর্তন! মুকেশ আম্বানি নয়, শীর্ষে কে?

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ