কথা রাখেনি কেন্দ্র, ২৬ মার্চের জন্য তৈরি হচ্ছে অন্নদাতারা

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ফের কথার খেলাপ কেন্দ্রের। ফের পথে নামতে চলেছে অন্নদাতারা। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

অন্নদাতারে তিন কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি আরও দুটি দাবি ছিল। তার মধ্যে একটি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যবৃদ্ধির দাবি খতিয়ে দেখতে কমিটি গঠন এবং অন্নদাতাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার। দুটি প্রতিশ্রুতির একটিও পালন করেনি কেন্দ্র। সে কারণে আসন্ন সাধারণতন্ত্র দিবসের দিন অন্নদাতারা ট্র্যাক্টর মিছিলের সিদ্ধান্ত নিয়েছে।

কৃষকনেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, ‘সরকারের সদিচ্ছা নিয়ে ইতোমধ্যে অন্নদাতাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। এই সন্দেহ অত্যান্ত স্বাভাবিক।তিন কৃষি আইন প্রত্যাহারের পর কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস। কিন্তু কেন্দ্র দুটি মূল দাবির একটিও পূরণ করেনি। দুটি দাবি ছিল ফসলের ন্যূনতম সহায়কমূল্য বৃদ্ধির জন্য কমিটি গঠন এবং অন্নদাতাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার।এই দুই দাবির পাশাপাশি আমাদের দাবি ছিল আন্দোলন চলাকালীন মৃত কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্যের। সে ব্যাপারও সরকারের কোনও তাপ-উত্তাপ নেই। সুতরাং, দাবি আদায়ে আমাদের আরও একবার পথে নামতে হচ্ছে।’   

কৃষকনেতা বলেন, আগামী ১৫ জানুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠক। ওই বৈঠকে ২৬ জানুয়ারির প্রস্তাবিত কর্মসূচি নিয়ে সবিস্তার আলোচনা হবে। আর এই দাবি শুধু কৃষকদের নয়, কৃষকপরিবারে প্রতিটি সন্তান, পরিবারের প্রতিটি সদস্য চাইছে সরকারের বিরুদ্ধে আরও বড়ো ধরনের আন্দোলন।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের