তাপমাত্রা বৃদ্ধির ধাক্কা ধানে, ফলন কমার আশঙ্কায় মাথায় হাত কৃষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত একটি কৃষিনির্ভর দেশ। যেখান ধান হল প্রধান খাদ্যশস্য এবং কৃষি অর্থনীতির মূল ভিত্তি। দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চল—বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পাঞ্জাব—এ লক্ষ লক্ষ কৃষক ধান চাষের উপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের ধান উৎপাদন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বিশেষ করে বোরো ও খারিফ মৌসুমে অতিরিক্ত তাপমাত্রা ধানের বৃদ্ধি, ফুল ফোটা, পরাগায়ন এবং দানা গঠনের মতো গুরুত্বপূর্ণ ধাপগুলোকে ব্যাহত করছে। গবেষণায় দেখা গেছে, ধানের জন্য আদর্শ তাপমাত্রা সাধারণত ২০–৩০ ডিগ্রি সেলসিয়াস হলেও ৩৪–৩৫ ডিগ্রির বেশি তাপমাত্রা ফলনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। 

ধান চিটা হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ফুল ফোটা ও পরাগায়ন পর্যায়ে অতিরিক্ত তাপমাত্রা। এই সময়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকলে পরাগের কার্যক্ষমতা কমে যায়, পরাগায়ন বাধাগ্রস্ত হয় এবং দানা পূর্ণতা পায় না। ফলে শীষে অনেক দানা ফাঁকা থেকে যায়। গবেষণায় আরও দেখা গেছে, উচ্চ তাপমাত্রা পরাগের অঙ্কুরোদগম ও পরাগনালীর বৃদ্ধি ব্যাহত করে, যার ফলে ফলন কমে যায়।

অন্যদিকে, রাতের তাপমাত্রা বেড়ে যাওয়াও একটি বড় সমস্যা। ভারতের অনেক অঞ্চলে দেরিতে ধান রোপণের প্রবণতা এই সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সেচের সমস্যা, শ্রম সংকট বা আবহাওয়ার অনিশ্চয়তার কারণে চারা রোপণ দেরিতে হলে ফুল ফোটা ও দানা ভরাট পর্যায় এপ্রিল–মে মাসের তীব্র গরমে পড়ে। এতে ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই পরিস্থিতিতে কৃষকদের জন্য কিছু কার্যকর করণীয় তুলে ধরেছেন Indian Council of Agricultural Research এবং Indian Agricultural Research Institute-এর বিশেষজ্ঞরা—

প্রথমত, সময়মতো ধান রোপণ করা অত্যন্ত জরুরি। এতে গাছের সংবেদনশীল পর্যায়গুলো তীব্র গরমের মধ্যে পড়ে না। দ্বিতীয়ত, তাপ সহনশীল ও স্বল্প মেয়াদী জাত ব্যবহার করা উচিত। ভারতে ইতিমধ্যেই বেশ কিছু জলবায়ু সহনশীল ধানের জাত উদ্ভাবন হয়েছে। তৃতীয়ত, জমিতে ২–৫ সেন্টিমিটার পানি ধরে রাখা দরকার। এতে মাটির তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রিত থাকে এবং গাছ তাপের ক্ষতি কম অনুভব করে। চতুর্থত, সুষম সার ব্যবস্থাপনা—বিশেষ করে পটাশ সার—গাছের তাপ সহনশীলতা বাড়ায় এবং দানা ভরাটে সহায়তা করে।পঞ্চমত, কৃষিজমির পাশে তাপ উৎপাদক শিল্প বা ইটভাটা নিয়ন্ত্রণ করা জরুরি, যাতে স্থানীয় তাপমাত্রা বৃদ্ধি কমানো যায়।

 

 

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ