বিক্ষোভ  থামাতে কৃষকদের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান। আর এই অভিযানের শুরুতেই বুধবার কৃষকদের উদ্দেশ্যে  কাঁদানে গ্যাস ছুঁড়ল  হরিয়ানা পুলিশ।  জাতীয় রাজধানীতে কৃষকদের ঢোকার  পরিকল্পনা বানচাল করতে তারা কংক্রিট, লোডেড বাস, ট্রাক এবং শিপিং কন্টেইনার দিয়ে বোল্ডার স্থাপন করেছে।  

কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, ‘সারা বিশ্ব দেখবে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি।  সরকার যদি মনে করে কৃষকদের হত্যা করে তাদের সমস্যার সমাধান হবে, তাহলে তারা তা করতে পারে। তবে আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাব।‘তিনি আরও বলেন, সহিংসতা হলে সরকার দায়ী থাকবে। শত শত ট্রাক্টর নিয়ে শম্ভু সীমান্তে আন্দোলনরত কৃষকদের তীব্র সমালোচনা করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট মঙ্গলবার বলেছে, ট্রাক্টর ট্রলি হাইওয়েতে ব্যবহার করা যাবে না।

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানিয়েছেন, মোটরযান আইন অনুযায়ী মহাসড়কে ট্রাক্টর-ট্রলি ব্যবহার করা যাবে না। কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী, শম্ভু সীমান্তে প্রায় ১৪ হাজার কৃষক, ১২০০ ট্রাক্টর ও ৩০০টি গাড়ি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

উল্লেখ্য, শস্যের ওপর ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত করতে আইন আনার দাবি জানিয়েছে কৃযকরা। পাশাপাশি স্বামীনাথন কমিশন যে সব প্রস্তাব দিয়েছে, তা কার্যকর করারও দাবি জানিয়েছে তাঁরা। সেইসঙ্গে লখিমপুর খেরিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তার সুবিচারও দাবি তুলেছে তাঁরা। শুধু তাই নয় সব ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। সোমবার, আন্দোলনকারী কৃষকরা আগামী পাঁচ বছরের জন্য নির্দিষ্ট কিছু ফসলের উপর ন্যূনতম সহায়ক মূল্য কেন্দ্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে কৃষকদের ‘দিল্লি-চলো’ বিক্ষোভের আগে সিংঘু সীমান্তের কাছে নিরাপত্তা জোরদার করায় জিটি কারনাল রোডে যানজট দেখা গিয়েছে।

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী