দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অঙ্কিতার ঘাতকদের ফাঁসি চাইলেন বাবা

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: অঙ্কিতার খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করলেন বাবা। রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুসারে, রাজ্য পুলিশের পদস্থকর্তা  অঙ্কিতার বাবা বীরেন্দ্র সিং ভাণ্ডারিকে ফোনে করেন। উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথ হন। বীরেন্দ্র সিং ভাণ্ডারিকে বলতে শোনা গিয়েছে, তাঁর মেয়ের এই মর্মান্তিক পরিণতির সঙ্গে যে বা যারা জড়িত, তাদের একটাই শাস্তি প্রাপ্য – ফাঁসি। যদিও বিজেপি নেতার দাবি, তাঁর ছেলে সহজ সরল। সে এই কাজ করতেই পারে না। 

পুলিশের বিরুদ্ধে এদিন তাঁকে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল। বীরেন্দ্র সিং ভাণ্ডারি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, পুলিশের গা ঢিলেমি তাঁঁর মেয়ের মৃত্যুর অন্যতম কারণ। অঙ্কিতার বাবার বয়ান অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মেয়ে বাড়ি ফিরে না আসায় তিনি ওই দিনই পুলিশে অভিযোগ করেন। কিন্তু পুলিশ সেদিন কোনও পদক্ষেপ করেনি।  সেদিন  রাতে পুলিশ সক্রিয় হলে মেয়েকে এভাবে মরতে হত না।  এই ঘটনায় রাজ্যে আসীন শাসকদল যে রীতিমতো অস্বস্তিতে সেটা বোঝা যাচ্ছে খুনে অভিযুক্ত অঙ্কিত এবং তাঁর বিধায়ক বাবাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাতেও সরকার বা প্রশাসনের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভের প্রশমন ঘটেনি।  পরিস্থিতি যে হাতের বাইরে চলে গিয়েছে সেটা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন তাদের প্রশাসনিক এলাকায় যত হোটেল বা রিসর্ট রয়েছে, সেই সব হোটেল এবং রিসর্টে সারপ্রাইজ ভিজিট দিতে হবে। খতিয়ে দেখতে হবে লাইসেন্স। পাশাপাশি চালাতে হবে নজরদারি। কোনও হোটেল বা রিসর্ট থেকে গোলমেলে খবর পেলে সঙ্গে সঙ্গে ওই হোটেল বা রিসর্টের বিরুদ্ধে করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। কোনও অবস্থাতেই ঢিলেমি দেওয়া চলবে না।  

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ