দলিতকে বিয়ে! তরুণীকে ‘শুদ্ধ’ করতে মাথা কামিয়ে, অর্ধনগ্ন করে নর্মদাতে স্নান

যে তরুণীর সঙ্গে এই ভয়াবহ ঘটনা ঘটেছে তাঁর নাম সাক্ষী যাদব। বছর কয়েক আগে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় দলিত পরিবারের সন্তান অমিত আহিরওয়ারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলিত যুবককে বিয়ে করার শাস্তি। তরুণীকে শুদ্ধ করতে তাঁর মাথার চুল কামিয়ে, তাঁকে অর্ধনগ্ন করে নর্মদার জলে স্নান করাল পরিবার। গোটা বিষয়টিই একেবারে সামনে দাঁড়িয়ে তদারকি করলেন তরুণীর বাবা। ঘটনাটি মধ্যপ্রদেশের। জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ যে এখনও আমাদের দেশে কি ভয়াবহ আকার ধারণ করে বিদ্যমান রয়েছে এই ঘটনা তারই প্রমাণ।

যে তরুণীর সঙ্গে এই ভয়াবহ ঘটনা ঘটেছে তাঁর নাম সাক্ষী যাদব। বছর কয়েক আগে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় দলিত পরিবারের সন্তান অমিত আহিরওয়ারের। সাক্ষী প্রথম থেকেই জানতেন যে তাঁদের এই সম্পর্ক কোনওমতেই মেনে নেবেন না সাক্ষীর বাবা এবং তাঁর পরিবারের বাকি সদস্যরা। তাই ২০২০-এর মার্চ মাসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন সাক্ষী এবং অমিত। এরপর তাঁরা গা ঢাকা দিয়েছিলেন বাড়ির থেকে বেশ কিছুটা দূরে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই মেয়ে, জামাই কোথায় গা ঢাকা দিয়েছেন তা জানতে পারেন সাক্ষীর বাবা এবং একপ্রকার টেনে, হিঁচড়ে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। সাক্ষীর অভিযোগ সেই সময়ে তাঁর বাবাকে এই কাজে সাহায্য করেছিল স্থানীয় পুলিশ প্রশাসন। এমনকি বাড়ি ফিরিয়ে আনার পরে সাক্ষীকে জোর করে একটি আইনে কাগজে সই করানো হয়, যেখানে লেখা ছিল যে আর কোনওদিন তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। 

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে সাক্ষী পড়াশোনা করতে বাড়ি ছেড়ে একটি হস্টেলে গিয়ে থাকতে শুরু করেন। কিন্তু আগস্টে রাখির সময়ে সাক্ষী বাড়িতে এলে তখনই তাঁর ‘শুদ্ধিকরণ’ করা হয়। অভিযোগ, শুদ্ধিকরণের নামে তাঁকে নর্মদার তীরে নিয়ে গিয়ে মাথা মুড়িয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, সাক্ষীর অভিযোগ ভিড় নদীতীরে সকলের সামনে তাঁকে তাঁর জামাকাপড় খুলতে বাধ্য করেন তাঁরা বাবা। অর্ধনগ্ন অবস্থাতেই স্নান করানো হয় সাক্ষীকে। এরপরেই কোনও না কোনও উপায়ে সাক্ষী পুনরায় তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করে এবং শুক্রবার অমিতের সঙ্গে পালিয়ে গিয়ে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করেন। 

কিন্তু বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাক্ষী এবং তাঁর স্বামী অমিত। তাঁদের অভিযোগ, তাঁরা কোথায় রয়েছেন জানতে পারলেই সাক্ষীর বাবা আবারও তাঁদের ওপর চড়াও হবেন। এমনকি তাঁদের প্রাণসংশয়েরও আশঙ্কা করছেন তাঁরা। অন্যদিকে, অমিতের দাবি সাক্ষীর বাবা ক্ষমতাশালী হওয়ায় পুলিশও তাঁকেই সাহায্য করবে। ঠিক এর আগে যেমন করেছিল। তাই আপাতত আগামী নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছেন এই যুগল। 

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের