শাসক নাকি বিরোধী? বিধানসভায় অবস্থান নিয়ে দোলাচলে এনসিপি বিধায়করা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কথায় বলে, ‘রাজায়-রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়’। কাকা শরদ পওয়ারের সঙ্গে ভাইপো অজিত পওয়ারের লড়াইয়ে চরম সমস্যায় পড়েছেন এনসিপির বিধায়করা। বিধানসভার চলতি অধিবেশনে কোন আসনে বসবেন তা বুঝতেই পারছেন না। যিনি পরিষদীয় দলনেতা পদে রয়েছেন সেই অজিত পওয়ার দলীয় বিধায়কদের হুইপ জারি করে বলেছেন, ‘ট্রেজারি বেঞ্চের বিধায়কদের সঙ্গে বসতে হবে। কেননা, দল সেনা-বিজেপি জোট সরকারের শরিক।’ উল্টোদিকে দলের মুখ্যসচেতক জিতেন্দ্র আহাদ দলীয় বিধায়কদের চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগের মতোই বিরোধি দলের জন্য নির্দিষ্ট আসনেই বসতে হবে।’ দলনেতা আর মুখ্যসচেতকের কাছ থেকে দুই বিপরীতমুখী নির্দেশ পেয়ে ঘাবড়ে গিয়েছেন অনেক এনসিপি বিধায়ক।

গত ২ জুলাই আচমকাই বিদ্রোহ ঘোষণা করে দলীয় বিধাযকদের একাংশকে নিয়ে সেনা-বিজেপি জোট সরকারে যোগ দিয়েছিলেন অজিত পওয়ার। দল ভাঙার পুরস্কার হিসেবে উপমুখ্যমন্ত্রীর পদও পেয়েছেন। আর ওই বিদ্রোহের পর পওয়ার গোষ্ঠী ও অজিত গোষ্ঠি নিজেদের আসল এনসিপি বলে দাবি করছেন। যদিও এখনও এ বিষয়ে কোনও ফয়সালা হয়নি। শরদ গোষ্ঠীর পক্ষ থেকে বিধানসভায় দলনেতার পদ থেকে আজিতকে সরানোর কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে অধৃক্ষের কাছে। অন্যদিকে অজিত গোষ্ঠীর পক্ষ থেকে মুখ্যসচেতক পদ থেকে জিতেন্দ্র আহাদকে সরানোর কতা জানিয়ে পাল্টা চিঠি দেওয়া হয়েছে।

দুই পক্ষের মধ্যে চিঠি-পাল্টা চিঠির লড়াই চলার মধ্যেই গতকাল রবিবার আচমকাই শরদ পওয়ারের কাছে হাজির হয়েছিলেন অজিত পওয়ার-সহ এনসিপি’র বিদ্রোহী নেতারা। বিজেপিকে সমর্থনের জন্য অনুরোধ জানিয়েছিলেন। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছেন এনসিপি সুপ্রিমো। জানিয়ে দিয়েছেন, বিজেপি বিরোধিতার পথ তেকে এক বিন্দু সরবেন না।  

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ,তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার