Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট গণনা চলছে। সাপ লুডোর ছকে কেউ এগিয়ে কেউ পিছিয়ে পড়ছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। নন্দীগ্রামে এখন অনেকটাই এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। হলদিয়া গভর্নমেন্ট হাইস্কুলে গণনাকেন্দ্রে এদিন গিয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেখানে তাঁকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

সোমবার স্লো কাউন্টিংয়ের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়া গভর্নমেন্ট হাইস্কুলে গিয়েছিলেন। সেখানে বাইরে দাঁড়িয়েই তিনি বলেছেন, তৃণমূল কবরে চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও এগিয়ে রয়েছেন। শুধু আর কিছু সময়ের অপেক্ষা। এরপরেই তাঁকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের শাসকদলের বিবাদ সকলের জানা। নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাঁর রায় নিয়ে আপত্তি তুলেছেন তৃণমূল নেতারা। কখনও কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সমালোচনাও করেছেন। গত লোকসভা নির্বাচনে তমলুকে দেবাংশুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। বিজেপির জয় নিয়ে তিনি অনেকটাই নিশ্চিত।

ভোটের ট্রেন্ড দেখে মন খারাপ না করার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তারই মাঝে ভিডিও বার্তায় দলীয় কর্মী-সমর্থকদের ‘ভোকাল টনিক’ দিলেন তিনি। তিনি বলেছেন, সূর্যাস্তের পরই তৃণমূল জিতবে। এগুলো বিজেপির প্ল্যান। অনেক জায়গায় গণনা বন্ধ করে রেখেছে। এখনই মনখারাপ করবেন না। সূর্যাস্তের পরে আপনারা জিতবেন, আমরা জিতব। গণনা টেবিলে কেউ এগিয়ে, কেউ পিছিয়ে পড়ছে প্রতি মুহূর্তে।

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?