আর কিছুক্ষণ পরেই বাজেট পেশ, সংসদ ভবনে পৌঁছলেন নির্মলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। হাতে আর মাত্র একটি ঘণ্টা। তারপরেই এই বছরের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নিজের চতুর্থ বাজেট পেশ করতে এদিন সকাল ১০ টার মধ্যেই সংসদ ভবনে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার আগে অবশ্যই নিয়ম মেনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।   

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে পৌঁছান বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরেই সকাল ১০টার দিকে তিনি সংসদ ভবনে পৌঁছান। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে রয়েছেন অর্থ মন্ত্রকের দুই রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং ভগবত করদ। দেশের সমস্ত সেক্টরের কথা মাথায় রেখে এবং আম জনতার সুবিধা অসুবিধার কথা ভেবেই মন্ত্রকের এই দুই রাষ্ট্রমন্ত্রী এই বাজেট নির্মাণ করেছেন।

এদিন বেলা ১১ টা থেকে শুরু হবে সংসদে বাজেট পেশ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এটি চতুর্থ বাজেট পেশ। তবে অন্যবারের থেকে এই বাজেটের গুরুত্ব অনেক বেশী । তার কারণ এই বছরেই অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখে দেশের মানুষকে কি কি নতুন উপহার দিতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। অন্যদিকে করোনার কামড়ে দেশের অর্থনীতিও অনেকটাই বিধ্বস্ত। এই পরিস্থিতিতে দেশের অর্থিতিকে চাঙ্গা করতে কি পদক্ষেপ নিয়তে চলেছেন অর্থমন্ত্রী সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।    

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের