উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, স্করপিও ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের মৌ জেলায়। শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। দোহারিঘাট থানা এলাকার বরসাতপুর আহিরানি গ্রামের কাছে জাতীয় সড়কে একটি স্করপিও গাড়ি এবং একটি ট্রেলার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য ছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে স্করপিও গাড়িটি দ্রুতগতিতে মহাসড়ক ধরে এগোচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ভারী ট্রেলারের সঙ্গে গাড়িটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে স্করপিও গাড়িটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা যাত্রীরা আটকে পড়েন এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে স্বামী-স্ত্রী এবং তাঁদের সন্তানও ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মোদি-শাহের সুরাতে নাবালিকাকে যৌন নির্যাতন, অপরাধীকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দোহারিঘাট থানার পুলিশও দ্রুত সেখানে পৌঁছায়। বহু চেষ্টার পর ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহগুলি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং অসাবধানতাই এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তবে ট্রেলার চালকের বক্তব্য, রাস্তার পরিস্থিতি এবং যানবাহনের কারিগরি দিক খতিয়ে দেখে তদন্তকারীরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাতের সময় দীর্ঘপথে যাত্রার ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ, সিটবেল্ট ব্যবহার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মহাসড়কে দুর্ঘটনা কমাতে নিয়মিত নজরদারি, স্পিড মনিটরিং এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা