দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদি-শাহের সুরাতে নাবালিকাকে যৌন নির্যাতন, অপরাধীকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এসে ভোট প্রচারে ব্যাস্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদি-শাহ যখন বঙ্গে প্রচারে ব্যস্ত তখন তাঁদেরই রাজ্য গুজরাতে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা। নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল সুরাত।  কোচিং ক্লাস থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকা শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদে সুরাতে একটি স্থানীয় পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ  দেখাতে শুরু করেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। 

 নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং গভীর রাতে প্রায় ৩০০-৪০০ লোক থানার বাইরে জড়ো হয়। উন্মত্ত জনতার কিছু সদস্য থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে  থানা চত্বরে বিশাল জনসমাগম দেখা  গিয়েছে। পুলিশ সূত্রে  খবর, ঘটনাটি রাত ৮টার দিকে আলথান এলাকার কাছে ঘটেছে। অভিযোগ, একটি দুই চাকার  বাইকে আসা এক ব্যক্তি ১৫-১৬ বছর বয়সী এক কিশোরীর কাছে এসে তাকে হয়রানি করে। অভিযুক্তকে দ্রুত  গ্রেফতার করে আলথান থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুন: নির্বাচনের আগে অশোকনগরে ধাক্কা ISF শিবিরে, শক্তিবৃদ্ধি তৃণমূলের

সহকারী পুলিশ কমিশনার আর দেশাই অভিযুক্তকে ৪৯ বছর বয়সী শেখ মুহাম্মদ আজিজ নামে শনাক্ত করেছেন। অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। দেশাই বলেন, “আজ সুরাটের আলথান থানায় টিউশন থেকে ফেরার পথে এক ছাত্রীকে হেনস্থা করার চেষ্টা করে। নাবালিকার চিৎকারে স্থানীয় লোকজন  জড়ো হয়ে অভিযুক্তকে ধরে ফেলে এবং পিসিআর-কে খবর দেয়।  নাবালিকার অভিযোগের পর আইনি ব্যবস্থা নেওয়া হয়। কাউকে লাঠিচার্জ করা হয়নি। অভিযোগকারীর মা জবানবন্দি দেন এবং তারপর তাদের নিয়ে যাওয়া হয়। ৭০-৮০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।”

Published by:

Share Link:

More Releted News:

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

জঙ্গিপুরে বিকল সিসি ক্যামেরা! ‘টেকনিক্যাল নয়, দিল্লির চক্রান্ত’— বায়রনের অভিযোগে চাঞ্চল্য

হলদিয়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, সাতসকালে তীব্র চাঞ্চল্য এলাকায়

বড় দুর্ঘটনার কবলে বীরবাহা হাঁসদার পাইলটকার, কেমন আছেন তৃণমূল প্রার্থী ?

সবজি বাজারেই চাষি-ক্রেতাদের সঙ্গে জনসংযোগ তৃণমূল প্রার্থী দেবাংশুর

চুঁচুড়ায় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ ঘিরে তুলকালাম, পরিচয়পত্র সংগ্রহের অভিযোগে বিজেপিকে ঘিরে বিক্ষোভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ