বিদেশ সচিব বিক্রম মিস্রীর মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

Share:

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদেশ সচিব বিক্রম মিস্রীর কার্যকালের মেয়াদ এক বছর বৃদ্ধি করল মোদি সরকার। আজ বুধবার (১ জুলাই) কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘অ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্য কেবিনেট’ (এসিসি)-এর বৈঠকে বিদেশ সচিবের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। আগামী বছরের ১৪ জুলাই কিংবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।’ সূত্রের খবর, ব্রিকস সম্মেলনের কথা মাথায় রেখেই বিদেশ সচিব বিক্রম মিস্রীর মেয়াদ এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

১৯৬৪ সালের ৭ নভেম্বর শ্রীনগরে এক কাশ্মীরী পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন বিক্রম মিস্রী। দিল্লি হিন্দু কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পরে তিন বছর দেশের দুই নামী বিজ্ঞাপন সংস্থায় কাজ করেছিলেন। ১৯৮৯ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। ২০১৪ সালে স্পেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। ২০১৬ সালে মায়ানমারের রাষ্ট্রদূত হন। ২০১৯ সালে চিনে রাষ্ট্রদূত করে পাঠানো হয় তাঁকে। ২০২১ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত বেজিংয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১ জানুয়ারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি বা সহকারী হিসেবে দায়িত্ব পান।

বিনয় মোহন কোয়েত্রা অবসর নেওয়ার পরে ২০২৪ সালের ১৫ জুলাই ৩৫তম বিদেশ সচিব হিসেবে দায়িত্ব পান। যেহেতু ওই বছরের নভেম্বরে তাঁর অবসর নেওয়ার কথা ছিল, তাই চাকরির মেয়াদ ২০ মাসের জন্য বাড়ানো হয়, যাতে কমপক্ষে ২ বছর হিসেবে বিদেশ সচিবের দায়িত্ব পালন করতে পারেন।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের