দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Ankita Bhandari: ধর্ষণ করা হয়নি অঙ্কিতাকে, বলছে ফরেন্সিক রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন:  অঙ্কিতার ভাণ্ডারিকে ধর্ষণ করা হয়নি বলে জানিয়ে দিল ফরেন্সিক রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে, অঙ্কিতার ভিসেরার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ভিসেরা পরীক্ষা বলছে না ধর্ষণ বা শ্লীলতাহানির শিকার হয়েছিলেন অঙ্কিতা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, অঙ্কিতা ভাণ্ডারি খুনের ঘটনায় কোনও কোনও প্রান্ত থেকে দাবি করা হয়, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই দাবির সত্যতা খতিয়ে দেখতে অঙ্কিতার ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ভিসেরা রিপোর্ট ধর্ষণের তত্ত্ব খারিজ করে দিয়েছে। অঙ্কিতার দেহ ময়নাতদন্ত করে দেখেছিল ঋষিকেশের এমস। তারাও ধর্ষণের অভিযোগ খারিজ করে দেয়।

উল্লেখ করা যেতে পারে, দেরাদুনের একটি রিসর্টের কর্মী ছিলেন অঙ্কিতা। ২৪ সেপ্টেম্বর একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খুনের সঙ্গে জড়িয়ে যায় এক বিজেপি নেতার ছেলের নাম। খুনের সঙ্গে জড়িত ছিল রিসর্টের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বিজেপি নেতার ছেলের নাম জড়িয়ে যাওয়া অস্বস্তিতে পড়ে রাজ্যের মসনদে আসীন শাসকদল। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। পুলিশ এই তিনজনকে আটক করে। শুরু করে জেরা। তিনজন পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। যদিও তাদের সেই চেষ্টা সফল হয়নি। ম্যারাথন জেরায় তারা খুনের কথা কবুল করে। সেই সঙ্গে জানায়, দেহ কোথায় ফেলে রেখে এসেছে। অঙ্কিতার খুনের কিনারা করতে তৈরি করা হয় সিট, নেতৃত্বে ছিলেন ডিআইজি পি রেণুকা দেবী।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ