পুজোর জন্য পুকুর থেকে মাটি তুলতে গিয়ে তলিয়ে মৃত্যু চার কিশোরীর

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: কর্মাপুজোর জন্য পুকুর থেকে মাটি তুলতে গিয়ে তলিয়ে মৃত্যু হল চার কিশোরীর। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডির পাছাম্বা থানার পেথিয়াতান্ডে। আরও এক কিশোরীকে পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাছাম্বা থানার আইসি মুকেশ দয়াল সিং জানিয়েছেন, কর্মা পুজো উপলক্ষে এদিন সকালে স্থানীয় সোনা মাহাতো পুকুরে মাটি আনতে গিয়েছিল পাঁচ কিশোরী। প্রথমে এক কিশোরী মাটি তুলতে গিয়ে পুকুরে হাবুডুবু খেতে থাকে। সঙ্গীকে হাবুডুবু খেতে দেখে বাঁচাতে পুকুরে ঝাঁপিয়ে পড়ে বাকি চার সঙ্গী। কিন্তু চার জনেই তলিয়ে যেতে থাকে। কিশোরীদের আর্ত চি‍ৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পুকুরে কিশোরীদের হাবুডুবু খেতে দেখে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। ততক্ষণে পাঁচ কিশোরীই জলে তলিয়ে যায়।

ডুবে যাওয়া তিন কিশোরীকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুই কিশোরীর সন্ধান পেতে কালঘাম ছুটে যায় বাসিন্দাদের। শেষ পর্যন্ত বেশ কয়েক ঘন্টার চেষ্টায় ওই দুই কিশোরীকে উদ্ধার করা হয়। পাঁচ জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকরা প্রাথমিক পরীক্ষার শেষে জানান, চার কিশোরীকেই মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পুজোর দিনে চার কিশোরীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড