বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তিন আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণ, ভয়াবহ ঘটনা বালাঘাটে

Share:

নিজস্ব প্রতিনিধি ভোপাল: মধ্যপ্রদেশের বালাঘাটে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে তিন আদিবাসী  নাবালিকা-সহ চার জনকে গণধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। চার নাবালিকাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ওই নৃশংস ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই গণধর্ষণে অভিযুক্ত সাত যুবককে গ্রেফতার করেছে। রাজ্যে বারবার দলিত ও আদিবাসীদের উপরে এমন নির্যাতনের ঘটনা ঘটায় অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপি সরকারকে।

শুক্রবার (২৫ এপ্রিল) বালাঘাটের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তিন নাবালিকা-সহ চার আদিবাসীকে তুলে নিয়ে গণধর্ষণের মতো নৃশংস ও ভয়াবহ ঘটনা ঘটেছে হট্টা থানা এলাকায়। এক বিয়ে বাড়ি থেকে চার নির্যাতিতা ভগতপুরে নিজেদের বাড়িতে ফিরছিল। সেই সময়েই সাত অভিযুক্ত যুবক তাদের পিছু তাড়া করে। এক নির্জন জায়গায় চার নির্যাতিতাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। কাউকে কিছু জানালে মেরে ফেলা হবে বলে হুমকিও দেয়। ফলে নির্যাতিতারা বাড়ি ফিরে পরিজনদের কাছে ধর্ষিতা হওয়ার কথা জানায়নি।

কিন্তু পরের দিনই তিন নাবালিকা ও এক কিশোরীকে গণধর্ষণের বিষয়টি গ্রামের আদিবাসী সমাজের মোড়লরা জানতে পারেন। এর পরেই বৈঠক ডাকা হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় গণধর্ষণের বিষয়টি পুলিশকে জানানো হবে। সেই মতো হট্টা থানায় সাত যুবকের বিরুদ্ধ গণধর্ষণের মামলা দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ধর্ষণের শিকার চার আদিবাসীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। মেডিকেল পরীক্ষায় গণধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ার পরেই নির্যাতিতাদের বর্ণনা অনুযায়ী সাত অভিযুক্তকে গ্রেফতার করে।

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৈষ্ণব মতে আরাধনা, বীরভূমের এই বনেদি বাড়িতে দুর্গা দশভুজা নন, চতুর্ভুজা

হঠাৎ হার্ট ফেল! বুকে ব্যথা না থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক!

হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার