আধার আপডেট, ৭দিন পর থেকে বিনামূল্যে মিলবে না পরিষেবা, কত খরচ?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আধার সমস্যা নয়। কারও নাম এক, কিন্তু আধার কার্ডে এসেছে অন্য নাম। আবার কারও ঠিকানা ভুল, আবার কারও জন্ম তারিখে সমস্যা। আধারে ছাপার এই ভুলগুলো বিগত কয়েক মাসে বিনামূল্যে ঠিক করতে পেরেছেন অনেকেই। আধার আপডেটশনের মাধ্যমে নাম, ঠিকানা বা জন্ম তারিখ সবটাই ঠিক করে নিয়েছেন। এখনো কেউ বাকি থাকলে দ্রুত সেই কাজ সেরে নিন। নাহলে এরপর থেকে আর বিনামূল্যে আপডেটশনের সুযোগ মিলবে না।

আর মাত্র ৭দিন। এরপর থেকে আধারকার্ডের কিছু ঠিক করতে চাইলে গুনতে হবে গ্যাঁটের কড়ি। এরপর থেকে আধারকার্ড আপডেট করার জন্য নির্ধারিত চার্জ ৫০ টাকা দিতে হবে। অর্থাৎ ওই নির্দিষ্ট টাকা দিয়ে ঠিক করতে আধারের সমস্ত ভুল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া-র তথ্য অনুযায়ী চলতি বছরের ১৪ জুন বিনামূল্যে আপডেটের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। এরপর থেকে আপডেট করতে চাইলে টাকা খরচ করতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ১০ বছরেরও বেশি পুরনো আধার কার্ডগুলি বিনামূল্যে আপডেট করার সময়সীমা একাধিকবার বাড়িয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে ১৪ জুন পর্যন্ত ছয় মাসের জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছিল। অবশেষে সেই সময়ও শেষ হতে চলেছে। ফলে কারো এখনও ভুল ঠিক করার থাকলে দ্রুত করিয়ে নিন।

পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, মাইআধার পোর্টালের মাধ্যমে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি পরিষেবাই পাওয়া যায়। কেউ আধারকার্ডের আইরিস বা বায়োমেট্রিক ডেটা আপডেট করতে  সেক্ষেত্রে তাঁকে আধার কেন্দ্রে যেতে হবে।

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১